চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উল আজহার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১:৫১ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল ৮টায় ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারে সে জন্য ময়দান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার পবিত্র ঈদ উল আজহা। হাইকোর্ট এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মন্ত্রিসভার সদস্য, বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নামাজ আদায় করবেন সাধারণ মুসল্লিরা।

এবার ময়দানের ভেতরে পুরুষ ও নারী মিলিয়ে প্রায ৯০ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। এর মধ্যে আলাদা করে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠের ২ লাখ ৭০ হাজারের বেশি বর্গফুট জায়গা জুড়ে সামিয়ানা ও বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দেওয়া হয়েছে। রাখা হয়েছে ১শ’টি স্ট্যান্ড ও ৬শ’টি সিলিং ফ্যান।

প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ময়দান লাগানো হয়েছে সিসি ক্যামেরা। বিস্ফোরক দ্রব্য আছে কি না, তা দেখার জন্য প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর। নিরাপত্তার জন্য বিশেষ বাহিনীর সাথে থাকবে ডগ স্কোয়াড, মোবাইল ওয়াচ টাওয়ার, মোবাইল কমান্ড সেন্টার এবং বোম ডিসপোজাল ইউনিট। র‌্যাব ও পুলিশের আলাদা দু’টি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে মাঠে।

দক্ষিণ সিটি করপোরেশন এর উদ্যোগে ঈদ মোবারক লেখা সুদৃশ্য তোরণ দিয়ে সাজানো ঈদগাহ ময়দানের প্রধান প্রবেশ পথ। আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল সাড়ে ৮টায়। এখানে ৫টি ঈদের জামাত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আজহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ৪, ২০২৬

জাতীয় দলের স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটির সুযোগ!

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT