চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে সু্স্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
অন্যান্য
A A

পোলাও, বিরিয়ানি, কাবাব, কোফতা ছাড়া ঈদের দিন কল্পনাই করা যায়না। ঈদের দিন সুস্বাদু এই খাবারগুলো ছাড়া খাবার টেবিল যেন অপূর্ণ রয়ে যায়। এবার ঈদের আমেজ দ্বিগুণ করতে ঘরে বানাতে পারেন নতুন ধরনের বিরিয়ানি। একটু না হয় ভিন্নতা আসুক এবারের মেনুতে। জেনে নিন ঘরেই হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরির রেসিপি।

হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি:

আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির স্বাদ নিতে হবেনা। এবার ঈদে ঘরেই সহজে তৈরি করতে পারবেন মজাদার ও সুস্বাদু হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। ঐতিহ্যবাহী এই রাজকীয় বিরিয়ানি তৈরি করে যেমনি খুশি করে দিতে পারবেন পরিবারের সবাইকে। তেমনি চমকে দিতে পারবেন মেহমানদেরও।

প্রয়োজনীয় উপকরণ: বাসমতি চাল আধা কাপ, লবণ পরিমাণ মতো, ১টি কাঁচা মরিচ কুচি, ২ টেবিল চামচ কাঁচা পেঁপে পেস্ট, ২ চা চামচ গরম মসলা গুঁড়ো, ৭৫০ গ্রাম খাসির মাংস, আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দেড় টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ২টি পেঁয়াজ বেরেস্তা করে রাখা, ২ চা চামচ শুকনো গোলাপ পাতা, ১ কাপ পুদিনা পাতা, ১ কাপ ধনে পাতা কুচি, ৩টি এলাচ, ৩ টি লং, ৭ থেকে ৮টি গোল মরিচ দানা, আধা চা চামচ জিরা, ২টি দারচিনি, আধা চা চামচ গোলাপ জল, আধা চা চামচ কেওরা জল, দুধে গুলিয়ে রাখা ২ টেবিল চামচ জাফরান, ১টি আদা পাতলা ও লম্বা করে কুচি করা, ৩ টেবিল চামচ ঘি বা মাখন।

প্রস্তুত প্রণালী:  প্রথমে একটি বাটিতে খাসির মাংস নিয়ে তাতে পেঁপের পেস্ট ও ১ চা চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ৮ থেকে ১০ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। প্রায় ১ ঘন্টা পানিতে চাল ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে গরম পানিতে সামান্য লবণ দিয়ে বাসমতি চাল অর্ধেক সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। ফ্রিজ থেকে মাংস বের করে এর মধ্যে কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, গোলাপ পাতা, আধা কাপ ধনে পাতা কুচি, আধা কাপ পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে। 

এবার বড় ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করে মসলা মাখানো মাংস দিয়ে দিন। অর্ধেক সিদ্ধ করে রাখা বাসমতি চালে এলাচি, লং, গোলমরিচ দানা, জিরা, দারচিনি দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর আধা সিদ্ধ করা চাল ফ্রাইপ্যানে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। চালের ওপর এবার বাকি পেঁয়াজ বেরেস্তা, ১ চা চামচ গরম মসলা, গোলাপ জল, কেওরা জল, আধা কাপ ধনে কুচি ও পুদিনা পাতা, জাফরান, আদা কুচি, ঘি ছিড়িয়ে দিতে হবে। এরপর ফ্রাইপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

Reneta

লক্ষ রাখতে হবে ফ্রাইপ্যান থেকে যেন বিরিয়ানির ভাপ বের হতে না পারে। তাই আটার কাই দিয়ে ফ্রাইপ্যানে ঢাকনার চারপাশ আটকে দিতে হবে। মৃদু আঁচে প্রায় ৪৫ মিনিট ধরে রান্না করতে হবে এই বিরিয়ানি। কিন্তু তখনও ঢাকনা খোলা যাবেনা। ফ্রাইপ্যানের নিচে তাওয়া দিয়ে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে।

এইভাবেই এবার ঈদে আপনি নিজেই তৈরি করতে পারবেন ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি বিরিয়ানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের রেসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT