উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক, টেলিফিল্ম ও সিনেমা।
প্রতিবারের মতো এবারও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে জমজমাট ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে কমেডি, প্রেম, বিরহ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ভিন্ন ভিন্ন স্বাদের ১৪টি নাটক (হুমায়ূন আহমেদ স্মরণে আরো ৭টি পুরনো নাটকসহ মোট ২১টি), ৯টি টেলিফিল্ম ও ৭টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই। এগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:
ঈদে চ্যানেল আইয়ে বড় পর্দার আমেজ: ৬ দিনে ৭ চলচ্চিত্র
আসছে ঈদ। ঈদ উৎসবকে ঘিরে ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় চলছে শেষ সময়ের কাজ। এরইমধ্যে বড় পর্দায় ছবি মুক্তি নিয়ে চলছে জোর প্রস্তুতি। তালিকায় আছে বেশকিছু চলচ্চিত্র। শুধু বড় পর্দায় নয়। ঈদ উৎসবকে ঘিরে ছোট পর্দায়ও অনুষ্ঠান মালা চূড়ান্ত করে ফেলেছে টেলিভিশনগুলো।
ঈদ অনুষ্ঠানে নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র। আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ছয়দিনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ দেখানো হবে সাতটি চলচ্চিত্র।
ইমপ্রেস টেলিফিল্ম-এর ৬টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত এবং হুমায়ূন আহমেদ স্মরণে দেখানো হবে ‘শ্যামল ছায়া’।
ঈদের দিন: চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’ দেখানো হবে সকাল ১০টা ১৫ মিনিটে। পরিচালনায় নাসিম সাহনিক। ছবিতে অভিনয় করেছেন চৈতী, কচি খন্দকার, তানিয়া বৃষ্টি, মিম চৌধুরী প্রমুখ। একই দিনে দেখানো হবে রাজু আলীম পরিচালিত প্রথম ছবি ‘ভালোবাসার রাজকন্যা’। অরুণ চৌধুরীর রচনায় চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামীদ, শিপন মিত্র প্রমুখ। এটি দেখানো হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
ঈদের ২য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে তৌকীর আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। বায়ান্ন’র প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করছেন সিয়াম, নুশরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, ইয়াশ পাল শর্মা, সাজু খাদেম, আবুল হায়াতসহ আরো অনেকে।
ঈদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘অর্পিতা’। পরিচালনায় শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে তৌকির আহমেদ, ছন্দা, শাহরিয়ার নাজিম জয়, সামিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে হুমায়ূন আহমেদ স্মরণে তাঁরই নির্মিত চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’। অভিনয়ে রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ, চ্যালেঞ্জার, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, রহমত আলী, শামীমা নাজনীন এবং হুমায়ূন ফরিদী প্রমুখ।
ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘আলফা’। পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। অভিনয়ে আলমগীর কবীর, দোয়েল ম্যাশ, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। পরিচালনায় মৃত্তিকা গুণ। অভিনয়ে রুনা খান, সুমন বিশ্বাস, ফাহিম, আপন।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৫ দিনে ৯ টেলিফিল্ম
এই ঈদে চ্যানেল আই দেখাবে ৯টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত।
ঈদের ২য় দিন: দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘আগুনের মেয়ে’। মেজবাহউদ্দিন সুমন এর রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নুর প্রমুখ। টেলিফিল্মটিতে একজন নারীর ফুটবলার হয়ে উঠার পেছনের কাহিনী, তার সংগ্রামকে উপজীব্য করে নির্মিত হয়েছে।
ঈদের ৩য় দিন: দুপুর আড়াইটায় দেখানো হবে টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’। মেজবাহউদ্দিন সুমনের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে ড. মইনুল খানের রচনায় টেলিফিল্ম ‘চিনিবাবা’। আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ অভিনীত টেলিফিল্মটি পরিচালনা করেছেন সরদার রোকন।
ঈদের ৪র্থ দিন: দুপুর আড়াইটায় দেখানো হবে টেলিফিল্ম ‘রক্তঋণ’। রচনা ও পরিচালনায় তৌকির আহমেদ। অভিনয়ে তৌকির আহমেদ, নাদিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ। একই দিন বিকাল সাড়ে চারটায় প্রচার হবে টেলিফিল্ম ‘কৃষাণ কৃষাণীর কাব্য’। দয়াল সাহার রচনায় এবং সাইদুর রহমান রাসেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, মিষ্টি, মামুনুর রশীদ প্রমুখ।
ঈদের ৫ম দিন: দুপুর ২টা ৩৫ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘কুহু ভালোবেসেছিল অর্ককে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, রিচি সোলায়মান প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা -২’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন: দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘প্রতিবিম্ব’। রচনা: মুনতাহার বৃত্তা। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, মীম মানতাশা, মিশু সাব্বির প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় দেখানো হবে টেলিফিল্ম ‘হ্যাশ ট্যাগ মি ঠু’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, পাভেল আজাদ, শিল্পী সরকার অপু, তারিক আনাম খান প্রমুখ।
ঈদ আয়োজনে চ্যানেল আই: ৮ দিনে ১৪ নাটক
এই ঈদে চ্যানেল আই দেখাবে ১৪টি নাটক। এগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত।
ঈদের আগের দিন: রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘আসেন আমরা মিষ্টি মুখ করি’। নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।
ঈদের দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘পরীর নাম ময়নাপক্ষী’। রচনা কাজী শহিদুল ইসলাম এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ বালিশ বিলাস’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন মামনুন ইমন, সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ।
ঈদের ২য় দিন: রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘সেতু’। প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে রওনক হাসান, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, আল মামুন প্রমুখ।
একইদিনে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কাঠপেন্সিলের কাহিনী’। রচনা গোলাম সরয়ার অনিক ও পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শামিম জামান প্রমুখ।
ঈদের ৩য় দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘নব্বই দিন’। রচনা ও পরিচালনায় রতন হাসান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বাদশাহ আলমগীরের লটারী’। চিত্রনাট্য ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।
ঈদের ৪র্থ দিন: নাটক ‘পঁচাত্তরের ডায়েরি’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সহিদ রহমান এবং পরিচালনায় সুমন ধর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ বার্ষিক পরিক্ষা’। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। এ নাটকে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, সাফা কবির, সাবেরী আলম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, সুজাত শিমুল প্রমুখ।
ঈদের ৫ম দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘থেকে যায় প্রশ্ন’। রচনা: ফারিয়া হোসেন এবং পরিচালনায় আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আনিসুর রহমান মিলন প্রমুখ।
এদিন নাটক ‘প্রেম তুমি আমি’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে মেহজাবীন, সাজ্জাদ প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘টম বউ’। রচনা: জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় আল হাজেন। অভিনয়ে সজল, শেহতাজ, ডলি জহুর প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তেতুল পাতায় দুজন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, শিপন মিত্র প্রমুখ।
ঈদের ৭ম দিন: রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ পিতা ও প্রেমিক’। রচনা : ইমদাদুল হক মিলন এবং পরিচালনায় হিরু খান প্রমুখ।
ঈদের ৭ দিন চ্যানেল আইয়ের পর্দায় হুমায়ূনের ৭ নাটক
নির্মাণের মহান যাদুকর কথাশিল্পী হুমায়ূন আহমেদ। তার পরিচালিত নাটক মানেই ছিলো দর্শকের জন্য অন্যরকম এক বিনোদন। একটা সময় ছিলো যখন তার নাটক শুরু মানেই রাস্তাঘাট সব ফাঁকা। লোকজন সব ভিড় জমিয়েছেন টিভি সেটের সামনে। বহুদিন হলো তিনি নেই, তার অসাধারণ সেই নাটকগুলোও আর নেই।
তবে ঈদুল আযহায় হুমায়ূন আহমেদকে স্মরণ করে বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। ঈদের নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি সাত দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে হুমায়ূন আহমেদের দর্শকপ্রিয় ৭টি নাটক!
হুমায়ূন আহমেদের নাটকগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে। ‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের ৩য় দিন‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।
নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, জামনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত, শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।
ঈদে প্রচারের অপেক্ষায় থাকা হুমায়ূনের এই নাটকগুলো চ্যানেল আইয়ের পর্দায় আগেও দেখানো হয়েছে। হুমায়ূন আহমেদের স্মরণে নাটকগুলো পুনঃপ্রচারিত হচ্ছে।








