চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ অনুষ্ঠানে উজ্জ্বল ব্যতিক্রম কৃষকের ঈদ আনন্দ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৫ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
সম্পাদকীয়
A A

দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকলেও টেলিভিশন চ্যানেলগুলোর ঈদ অনুষ্ঠানে যখন গ্রামীণ কৃষক অবহেলিত তখন ঈদ অনুষ্ঠানে উজ্জল ব্যতিক্রম ‘কৃষকের ঈদ আনন্দ’। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন কৃষকের কাছে জনপ্রিয় এই অনুষ্ঠানটি চ্যানেল আই’য়ে সম্প্রচার হয়েছে। বছরের পর বছর পেরিয়ে এখনও দর্শকের কাছে ঈদে সবচেয়ে জনপ্রিয় এ অনুষ্ঠান। মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ায় পদ্মার পাড়ে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করা কৃষকদের আনন্দ অনুভূতি ভাগাভাগি করতে দেখা গেছে। গ্রামীণ পরিবেশে দু’জন প্রতিদ্বন্দ্বীর বালিশ লড়াই থেকে শুরু করে পেটে দড়ি বেঁধে চারজন পুরুষের চতুর্মুখী টান, মোড়গ লড়াই বা বস্তা দৌড়ে শিশু কিশোরদের অংশগ্রহণ এমনকি বৌ সাজানোতে কৃষাণীদের অংশগ্রহণে হাসি আনন্দের পাশাপাশি তাদের জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। আর কৃষকদের এই অনুষ্ঠান যে শুধু কৃষককে আনন্দিত করেছে তা নয়, বরং গ্রাম-বাংলার চিরায়ত রূপ শহরের দর্শকদেরও আরেকবার শেকড়ের কাছে নিয়ে গেছে। তাই দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রচলিত ধারার বাইরে গিয়ে সারাবছর কষ্টে থাকা এবং প্রচার-প্রচারণার বাইরে থাকা গ্রামীণ কৃষককে আনন্দের উপলক্ষ করে দেয়া এবং সেই আনন্দের বিষয়টি সারা দেশসহ পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের পরিকল্পক, পরিচালক ও উপস্থাপক শাইখ সিরাজকে আমরা অভিনন্দন জানাই। কৃষি নির্ভর আমাদের এই দেশ বিনির্মাণে যারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যান তারা সবসময়ই অবহেলিত থাকেন। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার বিষয়গুলোও থেকে যায় লোকচক্ষুর আড়ালে। এক্ষেত্রে ‘কৃষকের ঈদ আনন্দ’ বিষয়গুলো প্রতিবছর সমাজের সামনে নিয়ে আসে। ঈদের অন্য অনুষ্ঠানগুলো শুধু শহরকেন্দ্রিক বিভিন্ন উপাদানে ভরপুর থাকে। কিন্তু নিজের কৃষ্টি ও সংস্কৃতির শেকড়কে ভুলে কখনোই কোন জাতির উন্নতির নজির কিংবা সুযোগ নেই বলেই আমরা বিশ্বাস করি। তাই কৃষককে নিয়ে এরকম আরও অনেক অনুষ্ঠান আমরা প্রত্যাশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT