বন্ধুদের কাছ ভালো কাজের প্রশংসা পাওয়া রীতিমতো অবাক করার মতো। আর সেটি যদি আমির খান ও শাহরুখ খানের মতো বড় সুপারস্টাদের মুখে তাহলে তো আর কোনো কথাই থাকে না।
ঈদকে সামনে রেখে গত ১৭ তারিখ মুক্তি পেয়েছে সালমান খানের বিগ বাজেটের সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিটি মুক্তি পাওয়ার পর ঘটে রীতিমতো সব অবাক করার মতো ঘটনা।
বলিউডের কিং খান শাহরুখ খান নিজের টুইটার ওয়ালে ‘বাজরাঙ্গি ভাইজান’র’ এর পোস্টার টানিয়ে খান সাম্রাজ্যের নজির গেড়েছেন। অার আমির খান এই সিনেমা দেখে ভাইজানের প্রশংসায় তার টুইটার পেজ ভরিয়ে দিয়েছেন।
এতেই শেষ নয় আমির। মেয়ে ইরাকে নিয়ে সিনেমা হলে ‘সাল্লু’ ভাইয়ের ছবি দেখে বের হয়ে বলেছেন, আজ পর্যন্ত সালমান যতো ছবি করেছে এর মধ্যে ভাই বাজরাঙ্গি ভাইজান সিনেমা শ্রেষ্ঠ সিনেমা এবং তার সেরা সিনেমা।
ছোট্ট একটি মেয়েকে তার দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার গল্প নিয়ে গড়ে উঠেছে বাজরাঙ্গি ভাইজানের কাহিনী। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান।






