চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজীব আহমেদের চার নাটক এক গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো জনপ্রিয় গানের গীতিকার রাজীব আহমেদ এখন ব্যস্ত ভিজ্যুয়ালের গল্প নির্মাণে। এরইমধ্যে তার লেখা বেশকিছু নাটক দর্শক নন্দিত হয়েছে। ঈদুল আযহায় আসছে তার লেখা আরো অন্তত চারটি নাটক।

তবে রাজীব আহমেদের শ্রোতা-দর্শকের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে, ঈদকে সামনে রেখে আসছে তার লেখা একমাত্র গান ‘দেবদাস’!

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন প্রখ্যাত গীতিকার ও নাট্যকার রাজীব আহমেদ। লোকছাপা না করেই এরআগে এই গীতিকার বলেন, এখন যেহেতু গান আর শোনার বিয়ষ নয়, তাই আমিও গান লিখি না। খুব কম লিখছি। এখন নাটক লিখছি নিয়মিত। তবে এই ঈদে আমার লেখা একটি গানও আসছে!

গেল ঈদুল ফিতরেও তার লেখা বেশকিছু নাটক প্রশংসা কুড়িয়েছে দর্শকের। আসছে ঈদে তার লেখা চারটি নাটক বিভিন্ন বেসরকারি টেলিভিশনসহ অনলাইন প্লাটফর্মে আসছে বলে জানান রাজীব।

ঈদের নাটক প্রসঙ্গে তিনি জানান, এই ঈদে আমার লেখা চারটি নাটক দর্শক দেখতে পারবেন। এরমধ্যে রুবেল হাসানের পরিচালনায় ‘জুঁই, তোকে এইটু ছুঁই?’ দেখা যাবে বাংলাভিশনে। এতে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবীন। তপু খানের পরিচালনায় এই ঈদে আরটিভিতে দেখানো হবে আরেক নাটক ‘ফ্রাইডে লাভ’, এই নাটকে অভিনয় করেছেন তাহসান ও তিশা।

এছাড়া সকাল আহমেদের পরিচালনায় একটু সাসপেন্সধর্মী নাটক ‘৬টা ৯ মিনিট’ দেখানো হবে চ্যানেল নাইনে। এতে অভিনয় করেছেন জেনি ও আবির মির্জা। সজল ও অর্শা অভিনীত অন্য একটি নাটক দেখানো বৈশাখি টেলিভিশনে।

Reneta

নাটকের পাশাপাশি ঈদে আসছে রাজীব আহমেদের লেখা ‘দেবদাস’ শিরোনামের একটি গান ভিডিও। যে গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং মডেল হিসেবে আসিফের সঙ্গে রয়েছেন নাফিসা কামাল ঝুমুর।

এই গানের মধ্য দিয়েই আসিফ আকবর নিজেকে ভেঙে নতুন লুকে হাজির হয়েছেন। ‘দেবদাস’ শিরোনামের একটি গানে ‘দেবদাস’ রূপেই দেখা মিলবে আসিফের!

ঈদ উপলক্ষ্যে ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামী শনিবার (১০ আগস্ট) ইউটিউবে প্রকাশ হবে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্শাআসিফঈদ নাটকতপু খানতাহসানতিশাদেবদাসলিড বিনোদনসকাল আহমেদসজল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরবানির পশু রেখে রাস্তা দখল করায় জরিমানা

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ‘বুলেটপ্রুফ’ স্কুল ব্যাগের চাহিদা বাড়ছে

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ‘বুলেটপ্রুফ’ স্কুল ব্যাগের চাহিদা বাড়ছে

অভিনেতা যখন নির্মাতা: ঈদে শামীম জামানের ১৪ নাটক

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT