লাইফস্টাইল

ঈদে যাতায়াতে নিরাপত্তা

ঈদে নিরাপদ যাতায়াত

ঈদে নিরাপদ যাতায়াত

ঈদে বাড়ি যাওয়ার সময় সবচেয়ে বেশি দরকার, যাত্রাটাকে নিরাপদ এবং সুস্থ করার প্রতি নজর দেওয়া। তাই নিরাপদ যাত্রাকে নিশ্চিত করতে আপনাকে কিছু বিষয়ে সচেতন হতে হবে। আর তা হলো—

  • বাসে বাড়ি গেলে বাসে ওঠার সময় বেশি হুড়োহুড়ি করবেন না। পরিবারের অন্য সদস্যরা থাকলে তাদের সাথে একত্রে থাকুন। বেশি ভিড়ে দলছাড়া হবেন না। তাহলে বিড়ম্বনা বাড়বে।
  • বাসষ্ট্যান্ডে পৌঁছার আগে যদি সিএনজিতে করে সেখানে পৌঁছাতে হয়, তবে সিএনজি থেকে সবগুলো লাগেজ ঠিকঠাক নামানো হয়েছে কিনা দেখে নিন।
  • ঝুঁকি নিয়ে বাস, ট্রেন বা লঞ্চের উপরে ঝুঁলে যাবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে।
  • গাড়িতে চলার সময় না ঘুমানোই সবচেয়ে নিরাপদ। আর ঘুমিয়ে গেলেও গাড়ির জানালা দিয়ে যেন হাত বা মাথা বের না হয় সেদিকে খেয়াল করে তারপর ঘুমান।
  • নিজের হাতব্যাগ সাবধানে রাখুন। ব্যাগের চেইনটাকে ঠিকঠাক মতো লাগিয়ে রাখুন। টাকা, মোবাইল ফোন সাবধানে রাখুন।
  • যদি ব্যক্তিগত গাড়িতে যান, তবে যাত্রার আগেই তার ফিটনেস পরীক্ষা করে রাখুন। ফুয়েল ঠিকঠাক মতো ভরানো আছে কিনা, তা দেখে নিয়ে তারপর যাত্র্রা শুরু করুন।
  • এছাড়া ব্যক্তিগত গাড়িতে চলার সময় অবশ্যই সিটবেল্ট বাঁধতে ভুলবেন না।
  • যদি লঞ্চে যান, তবে ওঠার সময় নিরাপদে উঠবেন। হুড়োহুড়ি করবেন না।
  • পথের কথা তো নিশ্চিত করে বলা যায় না। তাই যাত্রার সময় সাথে কিছু শুকনা খাবার, পানি নিয়ে উঠুন। এছাড়া প্রয়োজনীয় ঔষধ সাথে রাখুন।
  • ট্রেনে যাত্রার সময়ও হাত, মাথা জানালার বাইরে দেবেন না।
  • রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না।
  • রাস্তায় যদি বাইরের হোটেল বা দোকান থেকে খাবার খেতেই হয়, তবে মান যাচাই করে খান। একই কথা ফেরি বা ট্রেনের ক্ষেত্রেও।

সর্বোপরি সুস্থ থাকুন এবং ঈদ যাত্রাকে নিরাপদ করে তুলুন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…