চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মুক্তি পাচ্ছে ‘পবিত্র ভালোবাসা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমার মুক্তির মিছিলে যুক্ত হচ্ছে নবাগত নায়ক রোকন ও নায়িকা মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’।

সিনেমাটির প্রযোজনা সংস্থা চাঁটগা ফিল্মস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সেন্সর বোর্ডে জমা পড়ার পর কিছু দৃশ্যে বাদ দেয়ার পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড। পরিমার্জনের পর আবারো সেন্সর বোর্ডে জমা পড়েছে চলচ্চিত্রটি।

২০১৬ সালের নভেম্বরে এ সিনেমার শুটিং শুরু হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ‘পবিত্র ভালোবাসা’।

বিয়ের পর এই ছবিতে প্রথম সাইন করেন ‘অগ্নি’, ‘পোড়া মন’ খ্যাত মাহিয়া মাহি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘খায়রুন সুন্দরী’ খ্যাত একে সোহেল। চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক রোকন।

এতে আরো অভিনয় করেছেন, ফেরদৌস, মৌসুমী, সুজন, রেবেকা, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।

নায়ক রোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন হিসেবে কোনো সিনেমা যদি ঈদে মুক্তি পায়, তার চেয়ে আনন্দের আর কিছু নেই।’

Reneta

নেপালে থাকায় সিনেমা সম্পর্কে নায়িকা মাহির কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‘পবিত্র ভালোবাসা’ নির্মাতা একে সোহেলের অষ্টম চলচ্চিত্র। ২০১২ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গল্পটি অনেকদিন ধরে আমার কাছে ছিল। আমি মূলত ফোক ঘরানার কাজ করি। তবে এবার অন্যরকম গল্পে নিজেকে যাচাই করার চেষ্টা করলাম। এই সিনেমায় মানবিকতার গল্প বলতে চেয়েছি।

প্রযোজনা সংস্থা চাঁটগা ফিল্মসের চেয়ারম্যান শফিকুল ইসলাম বড় মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবিটি আমাদের অনেক স্বপ্নের আয়োজন। আমরা চলচ্চিত্রে আরো বিনিয়োগ করতে চাই। এ সিনেমার ফলাফল আমাদেরকে সামনের পথ চলায় আরো আগ্রহ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।

‘চলচ্চিত্রটি শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, তাতে আমরা বিশ্বাস করি ঈদের সিনেমা হিসেবে এটি যথার্থ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌসমাহিমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’

এপ্রিল ৯, ২০২৬

একাই ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান অলরাউন্ডার

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা

এপ্রিল ৯, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানাল বিসিবি

এপ্রিল ৯, ২০২৬

কানে কমল মার্কিন প্রভাব, শৈল্পিক নির্মাতাদের দাপট

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT