চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বড় পর্দায় আসছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২২
বিনোদন
A A

আসছে ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’।

ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, আগেই সিনেমাটির মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। আসছে ঈদে বড় পর্দায় দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রের বর্তমান অবস্থা উত্তরণে যেমন সিনেমা দরকার ‘পাপ-পুণ্য’ তেমনই এক সিনেমা বলে মন্তব্য করেন ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, মুক্তির অপেক্ষায় থাকা ‘পাপ-পুণ্য’ তার চতুর্থ সিনেমা হলেও লাভ ট্রিলজির প্রথম পার্ট ‘মনপুরা’ ও দ্বিতীয় পার্ট ‘স্বপ্নজাল’ এর পর এটি হতে যাচ্ছে তৃতীয় ও শেষ পার্ট।

‘পাপ-পুণ্য’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং। একটানা শুটিংয়ের মাধ্যমে মাত্র এক মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়, সেইসঙ্গে হয় প্রশংসিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিগাউসুল আলম শাওনচঞ্চল চৌধুরীপাপপুণ্যফারজানা চুমকিমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT