চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস চালু ১৪ জুলাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হচ্ছে আগামী ১৪ জুলাই।

সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক জানান, ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্দর সমন্বয় কমিটি মনিটরিং কার্যক্রম শুরু করবে। প্রতিটি লঞ্চে দক্ষ মাস্টার ও চালকের উপস্থিতি নিশ্চিত করা হবে। লঞ্চে পর্যাপ্ত পরিমাণ জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখতে হবে। মাঝ নদীতে নৌকা দিয়ে যাত্রী ওঠা-নামা করা যাবে না।

লঞ্চের ছাদে যাত্রী নেয়ার ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা। এবার ছাদে কোনো যাত্রী তোলা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে টার্মিনাল পর্যন্ত রাস্তা সার্বক্ষণিক একমুখী রাখা হবে।

এছাড়া ৯ জুলাই বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ৯ জুলাই ১৩ জুলাইয়ের যাত্রার, ১০ জুলাই ১৪ জুলাইয়ের যাত্রার, ১১ জুলাই ১৫ জুলাইয়ের যাত্রার, ১২ জুলাই ১৬ জুলাইয়ের যাত্রার এবং ১৩ জুলাই ১৭ জুলাইয়ের যাত্রার টিকেট বিক্রি করবে।

Reneta

একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।

আগামী ১৩ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোনো বিরতি থাকবে না। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে চলমান ট্রেনগুলোর সঙ্গে ১৬৯ টি যাত্রীবাহী অতিরিক্ত কোচ সংযোজন করবে।এ সময় কারখানায় মেরামত করে ২৫ টি অতিরিক্ত ইঞ্জিন সরবরাহ করা হবে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহণ করা হয়ে থাকে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ টিকেট কালোবাজারী প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদে বাড়ি ফেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাঈমের সঙ্গে ঝড় তোলা জুটির পর যা বললেন ইমন

এপ্রিল ৪, ২০২৬

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

এপ্রিল ৪, ২০২৬

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT