চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
অন্যান্য
A A

কাচ্চি বিরিয়ানির আলোচনায় প্রথমেই যে নামটি সামনে আসে তা হলো ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি। দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছে তুমুল জনপ্রিয় খাবার এই কাচ্চি। এবার ঈদে আপনিও বাসায় তৈরি করতে পারবেন কাচ্চি বিরিয়ানি। যেভাবে তৈরি করবেন-

প্রয়োজনীয় উপকরণ:  ৬ কেজি খাসির মাংস, ৩ কেজি পোলাও’র চাল, আধা কাপ ভেজানো তরল জাফরান, কেওরাজল, লবণ স্বাদ মতো, ৫ চামচ আদা বাটা, ৪ চামচ রসুন বাটা, ২ চামচ সাদা গোল মরিচ গুঁড়ো, ৪ চামচ এলাচ গুঁড়ো, ২ চামচ লাল মরিচ গুঁড়ো, ২ চামচ দারচিনি গুঁড়ো, অর্ধেক বাটি কিসমিস, কাজু বাদাম ও কাজু বাদাম গুঁড়ো, আধা চামচ জয়ত্রি গুঁড়ো, ১ চামচ শাহী জিরা, চিনি, ৫ থেকে ৬টি লং, ৫ থেকে ৬ টি তেজপাতা, ৪ থেকে ৫টি এলাচ, ৩ থেকে ৪টি দারচিনি, অর্ধেক প্লেট পেঁয়াজ বেরেস্তা, ১২ থেকে ১৫টি আলু বাখারা, ঘি, ১ কেজি টক দই, আলু ৫ থেকে ৬টি, তেল পরিমাণ মতো এবং আধা কেজি দুধ।

প্রস্তুত প্রণালী:  মাংস নরম করার জন্য প্রথমে সামান্য একটু লবণ দিয়ে মাংস ভিজিয়ে রাখতে হবে। আরেকটি পাত্রে বিরিয়ানির চাল ধুয়ে অনেক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখন টক দই এর সঙ্গে ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, সাদা গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ২ চামচ এলাচ গুঁড়ো, জয়ত্রি গুঁড়ো, দারচিনি গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এরপর এতে জাফরান মিশিয়ে নেবো। মাংস পানি থেকে তুলে পানিয়ে ঝরিয়ে রাখতে হবে। তেল গরম করে তাতে আস্ত আলু বাদামী করে ভেজে রাখতে হবে।

এবার আগুনের মধ্যে একটি বড় চামচে কয়েকটি কয়লা নিয়ে তাতে সামান্য ঘি ছিটিয়ে মাংসের হাঁড়িতে কয়লাসহ চামচটি রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে হাঁড়িটি ঢেকে রাখতে হবে। এতে কাঁচা মাংসের গন্ধ দূর হয়ে যাবে। এবার চামচ সরিয়ে মাংসের মধ্যে বাকি আদা বাটা, রসুন বাটা, ২ কাপ ঘি, মসলা মাখানো টক দই এর মিশ্রণ দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশাতে হবে। এর মধ্যে ভাজা আলু ও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।

এরপর এরমধ্যে কাজু বাদাম কুচি ও আলু বাখারা, ২ চামচ এলাচ গুঁড়ো, সামন্য একটু জয়ত্রি গুঁড়ো, তেজপাতা, এলাচি, দারচিনি, শাহী জিরা, লং, ৪ কাপ তেল দিয়ে রেখে দিতে হবে। একটি চুলোয় চালের জন্য পানি গরম করতে হবে। গরম পানিতে চাল দিয়ে কয়েকটি দারচিনি, এলাচ ও তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে অর্ধেক সিদ্ধ করে পানি ছেকে ফেলতে হবে। তৈরি করে রাখা মাংসের ওপর অর্ধেক সিদ্ধ চাল ঢেলে দিতে হবে।

এবার দুধের সঙ্গে ৩ কাপ ঘি, ৩ কাপ তরল জাফরান, ৬ কাপ গরম পানি মিশিয়ে চালের ওপর ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে পাতিলে মুখ বন্ধ করে দিতে হবে। মাংসের হাঁড়ির সঙ্গে ঢাকনা লাগিয়ে দেয়ার জন্য হাঁড়ির চারপাশে আটার কাই লাগাতে হবে যাতে বিরিয়ানি থেকে ভাপ বের না হতে পারে। পাতিলের নিচে কয়লা দিয়ে ৩ ঘন্টা মৃদু দমে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে।

Reneta

ব্যাস ঘরে বসেই তৈরি হয়ে যাবে নবাবি আমলের ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি।

ফখরুদ্দিনের জালি কাবাব: ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়িানির সঙ্গে ফখরুদ্দিনের জালি কাবাব তো চাই চাই। কারণ কাবাব ছাড়া যেন পরিপূর্ণই হয় না বিরিয়নির স্বাদ। এই জালি কাবাবও সহজেই বাসাতেই তৈরি করতে পারেন। যেভাবে তৈরি করবেন-

প্রয়োজনীয় উপকরণ:  আধা কেজি মাংস, জয়ত্রি গুঁড়ো, আধা চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, আধা চামচ দারচিনি গুঁড়ো, আধা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আধা চামচ লাল মরিচ গুঁড়ো, ২ চামচ টমেটোর সস, ১ চামচ ধনে পাতা কুচি, ২ চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ এলাচ গুঁড়ো, বিস্কিট গুঁড়ো, আধা চামচ কাঁচামরিচ গুঁড়ো, ২টি ডিম, পানিতে ভিজিয়ে রাখা ৩ স্লাইস পাউরুটি ও লবণ স্বাদ মতো।
প্রস্তুত প্রণালী:  প্রথমে মাংসে ২ চামচ টমেটোর সস, দারচিনি গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, সামন্য জয়ত্রি গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, সামান্য বিস্কুট গুঁড়ো দিতে হবে। এরপর পাউরুটি থেকে পানি চেপে বের কের মাংসের মধ্যে পাউরুটি ও লবণ দিতে হবে। এতে ১টি ডিম ভেঙ্গে দিয়ে সব উপকরণ ভালো করে মাখাতে হবে। যদি মাংস বেশি নরম হয়ে যায় তাহলে আরো বিস্কুট গুঁড়ো দিতে হবে।

এবার অল্প অল্প করে মাংসের মিশ্রণ হাতে নিয়ে গোল করে কাবাবের সেপ দিতে হবে। কাবাবগুলোতে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডিমে চুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে। খুব সহজেই তৈরি করা যায় ফখরুদ্দিনের স্পেশাল জালি কাবাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের রেসিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলের জন্য দোয়া চেয়েছেন তাহমিদের বাবা

পরবর্তী

মন্ত্রী হচ্ছেন বিএসসি, তারানা, নুরুজ্জামান

পরবর্তী

মন্ত্রী হচ্ছেন বিএসসি, তারানা, নুরুজ্জামান

রাজনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ অব্যাহত

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT