চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ঈদের টানা ছুটিতে কক্সবাজারে নামবে দেশী বিদেশী পর্যটকদের ঢল। আর এসব পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে পর্যটন নগরী কক্সবাজার। পর্যটন স্পটগুলোকে নানা ভাবে সাজানো হয়েছে।  হোটেল মোটেলের প্রায় ৮০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। আগত পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য থাকবে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল টিম।
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। প্রতি বছর ঈদুল ফিতরের পর পর শুরু হয় পর্যটনের বিশেষ মৌসুম। এবারে একটু তাপদাহ থাকলেও লাখো পর্যটকের আগমন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবুজ পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রের বিশাল জলরাশি যেন চুরি করেছে আকাশের নীল রং। এমন সৌন্দর্য্যের মিতালী ঘটেছে পর্যটন নগরী কক্সবাজার। এই রূপ দেখতে এবং সমুদ্রের জলে গা ভাসাতে প্রতিবছর কক্সবাজারে বেড়াতে আসে অসংখ্য পর্যটক। এই ঈদেও এরকম উপচে পড়া ভিড় হবে সমুদ্র শহরে এমন মনে করছেন হোটেল মালিকসহ সংশ্লিষ্টরা।
হোটেল দ্য কক্স টুডের ম্যানেজার আবু তালেব শাহ বলেন: ইতিমধ্যে তাদের হোটেলের ৮০% অগ্রিম ভাড়া হয়ে গেছে। হোটেল সিগাল এর ম্যানেজার হারুন অর রশিদ জানান: পর্যটকদের স্বাগত জানাতে তারা পুরোপুরি প্রস্তুত। তাদের হোটেলের ৯০% ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বলেও জানান তিনি।
হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন: আমরা পর্যটকদের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। তবে তাপদাহের কারণে কিছুটা কম পর্যটক আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।  ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান: ইতিমধ্যেই সাফারি পার্ক, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, ইনানি, হিমছড়ি, আদিনাথ মন্দির, প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ পর্যটন স্পটগুলোকে নানা ভাবে সাজানো হয়েছে।
এসব এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে তারা বুকিং ও পেয়েছেন বলে জানান। আগত পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন: কক্সবাজার শহরে পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এসবের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ টহল থাকবে। সব মিলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন: হোটেল এবং রেস্টুরেন্টগুলো যাতে পর্যটকদের হয়রানির করতে না পারে সেজন্য ঈদের পরদিন থেকে সমুদ্র সৈকত ও তার আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালতের টিম কাজ করবে।
কোন পর্যটক হয়রানি হয়েছে এমন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। ঈদের পরদিন থেকে কক্সবাজারে আগত পর্যটকদের স্বাগত জানাতে সাড়ে চার শতাধিক হোটেল ও দুই শতাধিক রেস্টুরেন্ট প্রস্তুত রয়েছে।
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দিন কেকা ফেরদৌসীর ‘পূরবী ঈদ আনন্দ’

পরবর্তী

ইসলামের সৌন্দর্য সালাম বিনিময়

পরবর্তী

ইসলামের সৌন্দর্য সালাম বিনিময়

যুক্তরাজ্যে ট্রাম্প-ট্রাম্পের টুইট

যুক্তরাজ্যে পা দিয়েই ট্রাম্পের ‘বিতর্কিত বাণী’ শুরু

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT