চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নয়, বৈশাখেই মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ছবির প্রযোজক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে (১২ এপ্রিল) ‘শাহেনশাহ’ মুক্তি দেব।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ গত ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। ২২ মার্চ মুক্তির কথা থাকলেও প্রযোজক সেলিম খান জানান, ২২ মার্চ বাদে যেকোনো উৎসবে ‘শাহেনশাহ’ মুক্তি দিতে চেয়েছিলাম। প্রাথমিকভাবে ঈদ টার্গেট করেছিলাম। পরে ভাবলাম পহেলা বৈশাখ বাংলাদেশের অনেক বড় উৎসব। ওই উৎসবে ‘শাহেনশাহ’ মুক্তি দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সেলিম খান। ‘শাহেনশাহ’ নির্মাণ করেছেন মেন্টাল, বসগিরি-খ্যাত পরিচালক শামীম আহমেদ রনি। তিনিও বৈশাখে উপলক্ষে ১২ এপ্রিল ‘শাহেনশাহ’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন।

প্রদর্শক সমিতি জানিয়েছে, ১২ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে দেশের সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। হল যদি বন্ধ হয়ে যায় তখন কী হবে? এমন প্রশ্নের জবাবে প্রযোজক সেলিম খান বলেন, সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তবে কিছু করার নেই। তবে হল যদি খোলা থাকে অবশ্যই ‘শাহেনশাহ’ পহেলা বৈশাখেই মুক্তি পাবে।

গেল বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় ছবির কাজ।

Reneta

তারপর ছবি পোস্টার, টিজার ও গান প্রকাশের পর বেশ আলোচনা তৈরী হয় ছবিটি নিয়ে। ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, উজ্জ্বল, আহমেদ শরিফ, বড়দা মিঠু, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। এটি হতে যাচ্ছে চলতি বছর শাকিব খানের মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়াবৈশাখরোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬

শুধু অর্থনৈতিক সাফল্যের গল্পই নয়, নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে স্বপ্নের পথ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT