বলিউডে ঈদ মানেই সালমানের সিনেমা। তাই তো আসন্ন ঈদকে ঘিরেই নির্মিত হতে যাচ্ছে সালমান অভিনীত সিনেমা ‘রাঁধে’!
ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন আবেদনময়ী অভিনেত্রী দিশা পাটানি। আর ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা।
বিভিন্ন সূত্র উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রাঁধে’ ছবিটিতেও ‘দাবাঙ্গ’-এর মতোই সালমান অভিনয় করবেন একজন ভারতীয় পুলিশ অফিসারের চরিত্রে!
এর আগে গুঞ্জন উঠেছিল ‘রাঁধে’ ছবিতে সালমানের বিপরীতে আনুশকা শর্মার চুক্তিবদ্ধ হওয়ার কথা। তবে শেষ পর্যন্ত ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন দিশা।
সালমান বর্তমানে ব্যস্ত তার ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর ৩ নম্বর সিক্যুয়েল নিয়ে। যেখানে আগের দুই পর্বের মতো এবারও সালমান অভিনয় করেছেন পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের চরিত্রে। বরাবরের মতই এই সিক্যুয়েলেও সালমান খানের সঙ্গী হচ্ছেন সোনাক্ষী সিনহা।
প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’ চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে।








