চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি, ১৭ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ২১, মে ২০২০
বিনোদন
A A

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

হুমায়ূন আহমেদের ৭ সিনেমা


কৃষ্ণপক্ষ:
 মূল গল্প হুমায়ূন আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা মেহের আফরোজ শাওন। অভিনয়ে: মাহিয়া মাহী, রিয়াজ, তানিয়া আহমেদ প্রমুখ। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

আমার আছে জল: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

শ্রাবণ মেঘের দিন: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, মুক্তি, জাহিদ হাসান, গোলাম মোস্তফা প্রমুখ। ছবিটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন সকাল সোয়া দশটায়।

চন্দ্রকথা: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে শাওন, ফেরদৌস, আসাদুজ্জামান নূর, চম্পা, মুনিরা মিঠু, আহমেদ রুবেল, ড. এজাজ প্রমুখ। ছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

দারুচিনি দ্বীপ: মূল গল্প হুমায়ূন আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা তৌকির আহমেদ। অভিনয়ে আসাদুজ্জামান নূর, মম, রিয়াজ, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিম প্রমুখ। ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে ছবিটি দেখতে পারবেন।

দুই দুয়ারী: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, শাওন, রিয়াজ, ড. এজাজ, শবনম পারভীন সহ আরো অনেকে। ছবিটি দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

Reneta

নয় নম্বর বিপদ সংকেত: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে দিতি, চ্যালেঞ্জার, তানিয়া, চৈতি, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটি ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তিন নির্মাতার দশ টেলিফিল্ম

আয়েশা: গল্প আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

লাইট হাউজ: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। দেখানো হবে ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

রূপালী রাত্রী: রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে মেহের আফরোজ শাওন, তানিয়া আহমদে, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৩৫ মিনিটে।

ভোকাট্টা: রচনা ও পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে আফজাল হোসেন, আফসানা মিমি, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

টুয়েন্টি ফোর ক্যারেট ম্যান: রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, মাসুম আজিজ, আমীরুল হক চৌধুরী। দেখানো হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৪ টা ৩০ মিনিটে।

লীলাবতী: রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, জয়া আহসান, ওয়াহিদা মল্লিক জলি, এজাজুল ইসলাম, মাজনুন মিজান প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

বউ: রচনা মমিনুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তিন্নি, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

হাবলংগের বাজার: রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, ফারুক আহমেদ, শামীমা নাজনীন প্রমুখ। দেখানো হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২ টা ৩০ মিনিটে।

চড়ুঁইভাতি: রচনা আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অপি করিম, মারজুক রাসেল, ইলোরা গহর। দেখানো হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

গন্তব্যের দিকে: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৪টা ৩০ মিনিটে।

৮ পর্বের ধারাবাহিক নাটক ‘রেখা’ ছাড়াও থাকছে ৮ দিনে ১৬ নাটক:

ঈদের আটদিনই থাকছে আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত আট পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেখা’।

পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে ঈদুল ফিতরের অষ্টম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধা ৬টা ১০ মিনিটে।

ঈদের আগের দিন: চ্যানেল আইয়ের দর্শকদের জন্য রেজানুর রহমান নির্মাণ করেছেন নাটক ‘ঘর বারান্দা’। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

ঈদের দিন:
নাটক ‘রুদ্র আসবে বলে’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। নাজিয়া হাসান রচিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘তালপাতার সেপাই’। গীতালি হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী ও শিরিন আলম।

রাত ১১টা ৪৫ মিনিটে রয়েছে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের রচনায় নাটক ‘অমিত্রাক্ষর’। আবুল হায়াতের পরিচালনায় এ নাটকের অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ ও আবুল হায়াত।

ঈদের ২য় দিন:
কমেডি ড্রামা ‘কাপল থেরাপি’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মুহিদুল মুহিম। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।

নাটক ‘আবার যদি দেখা হয়’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নলয় ও সারওয়াত আজাদ বৃষ্টি।

বাংলা সাহিত্যের প্রয়াত সম্রাট হুমায়ূন আহমেদের গল্পে নাটক ‘ভালোবাসা’ পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, হাসান মাসুদ প্রমুখ। প্রচার হবে রাত ১১টা ৪৫ মিনিটে।

ঈদের ৩য় দিন:
নাটক ‘এঞ্জেল’। রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা অভিনীত নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

মোস্তফা সরয়ার ফারুকীর হাস্য রসাত্মক ‘নিখোঁজ সংবাদ’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, সোহেল খান, শিরিন আলম ও মাসুদ সেজান।

ঈদের ৪র্থ দিন:
‘পারফেক্ট ওয়ান’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনায় পনির খান ও ইমতিয়াজ তানজিম। পনির খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

সালাহউদ্দিন লাভলু ‘শাস্তি’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। ফারুক হোসেনের রচনায় এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রভা ও আরিফিন শুভ।

ঈদের ৫ম দিন:
রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘পথে হলো দেরি’। দয়াল সাহা রচিত নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও জাকিয়া বারি মম।

মাসুম রেজার রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটক কমেডি নাটক ‘দি কাউ বয়‘তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুষমা সরকার ও আ খ ম হাসান। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন:
নাটক ‘ফেইক আইডি’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নইম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো ও তাসনিয়া ফারিয়া।

‘বাজিকর’ নাটকটি রচনা করেছেন ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশিদ, কুসুম শিকদার, শহিদুজ্জামান সেলিম ও জয় আলাউদ্দিন। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন:
নাটক ‘অলৌকিক বিবাহ যাত্রা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেষার শুভ। অভিনয়ে সাফা কবির ও জোভান। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: eid 2020আরিফিন শুভইরফান সাজ্জাদঈদ ২০২০ঈদ আয়োজনএজাজুল ইসলামওয়াহিদা মল্লিক জলিচঞ্চল চৌধুরীচ্যানেল আইজয়া আহসানজোভানজ্যোতিকা জ্যোতিনুসরাত ইমরোজ তিশাপ্রভাফারুকীমাজনুন মিজানমাহফুজ আহমেদমেহজাবিন চৌধুরীমেহের আফরোজ শাওনমোশাররফ করিমলিড বিনোদনসাফা কবিরসালাহউদ্দিন লাভলুসোহেল খানহাসান মাসুদহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT