চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে জোভান-মেহজাবীনের ‘প্রশ্রয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A

কিছুদিন আগেও আভার জীবন ছিল অন্যরকম। তবে শাহেদ তার জীবনে আসার পর সব সমীকরণ কেমন করে যেন বদলে গেছে। বলা যায়, শাহেদের প্রশ্রয়েই আভা তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

একমাত্র মেয়ে কঠিন অসুখের সাথে হাসিমুখে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। কাকতালীয়ভাবে সেই একই রোগ শাহেদের শরীরেও ভর করেছে। অবশ্যই এই অসুখই ওদের এক করে; জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসে। শাহেদের প্রশ্রয় পেয়ে আভা নতুন করে সব ভাবতে থাকে। যদিও প্রকৃতির চিত্রনাট্য ছিল ওদের ধারণারও বাইরে।

এমন গল্প নিয়ে তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রশ্রয়’। রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকে শাহেদ আহমেদের চরিত্রে জোভান এবং আভা চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরী’কে। এছাড়াও মিলি বাশার, অবিদ রেহান ও মানতাহা অ্যামেলিয়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

ঈদের দ্বিতীয় দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক ‘প্রশ্রয়’। চিত্রগ্রহণে রয়েছেন কামরুল ইসলাম শুভ।

নির্মাতাসূত্রে জানা গেছে, ‘অনেক আঁধার শেষে’ শিরোনামে একটি নতুন গানও তৈরি হয়েছে এ নাটকের জন্য। রবিউল ইসলাম জীবন-এর লেখা, কোনাল-এর গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটককোনালচ্যানেল আইজীবননাটকরুম্মান রশীদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT