চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় একসঙ্গে সাবিনা-বন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদ। আর ঈদ মানেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় বিশেষ আয়োজন। এবার ঈদুল আজহায় চমক নিয়ে আসছেন দেশের দুই খ্যাতনামা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও জওয়ানা চৌধুরী বন্যা!

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে ‘কোকিল কণ্ঠে লালন’ নামে বিশেষ অনুষ্ঠানটি দেখা যাবে। যেখানে লালন সংগীত গাইতে দেখা যাবে প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরেক প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সম্প্রতি হয়ে গেছে অনুষ্ঠানটির রেকর্ডিং। আধুনিক ও দেশাত্মবোধক গান গেয়ে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করছেন সাবিনা ইয়াসমিন। কিন্তু ঈদের এই অনুষ্ঠানে তিনি গেয়েছেন বাউল গান। অনুষ্ঠানটি নিয়ে দুই গুণী শিল্পীই বেশ উচ্ছ্বসিত।

অনুষ্ঠানে লালন সংগীত গাওয়ার প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, সবাই লালনের গানের ভক্ত। আমিও তার একজন গুণ মুগ্ধ ভক্ত। লালনের গান সত্যি সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই একটা সময় মনে হলো, অনেক ধরনের গানইতো গাইলাম, এবার কেন লালন নয়? এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান করেছি। কিন্তু এর আগে টেলিভিশনের কোনো অনুষ্ঠানে একসাথে লালনের একাধিক গান গাওয়া হয়নি।

সাবিনা ইয়াসমিনের গানের অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে রেজওয়ানা চৌধুরী বলেন, বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমিন। শুধু আধুনিক অথবা দেশাত্মবোধক গানই নয় রবীন্দ্র সংগীতেও তিনি সমান পারদর্শী। কিন্তু ঈদ অনুষ্ঠানে তিনি গেয়েছেন বাউল সগীত। আশা করছি দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- ‘আমি গুরুকার্য মাথায় নিয়ে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘কবে সাধুন চরণ ধূলি’, ‘পারে কে যাবি’ এবং ‘চরণ ছিড়েনারে ছিড়েনা’র মতো জনপ্রিয় গান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে জেলা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

পরবর্তী

আন্দোলনরত শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

পরবর্তী

আন্দোলনরত শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT