চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে শাকিব খানের ‘বায়োগ্রাফি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ঈদ মানেই দেশীয় দর্শকের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তারকা অভিনেতা শাকিব খানের ছবি! বরাবরের মতো আসছে ঈদেও বড়পর্দায় ছবি নিয়ে আসছেন শাকিব। নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি এখন পর্যন্ত ঈদে মুক্তি নিশ্চিত। আসতে পারে একাধিক ছবি! কিন্তু এরইমধ্যে শোনা গেল আরো একটি চমকপ্রদ খবর!

বড় পর্দার পাশাপাশি ছোটপর্দায় বাড়তি চমক হিসেবে থাকছে কিং খান খ্যাত এই নায়কের ‘বায়োগ্রাফি’! সেখানে দেখা যাবে, শাকিব খানের উত্থানের নেপথ্যের গল্প। থাকবে চলচ্চিত্রে তার টিকে থাকার সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের নানাদিক।

শুধু তাই নয়, ব্যক্তি শাকিব খান ও তার পরিবারের অনেকদিকও বায়োগ্রাফিতে থাকবে। এই অনুষ্ঠানটি নির্মাণ করছেন আফতাব বিন তমিজ। চ্যানেল আই অনলাইনকে তিনি এসব তথ্য জানিয়ে বলেন, পুরো ১ ঘণ্টা সময় ধরে শাকিব খানের ‘বায়োগ্রাফি’ ৫ থেকে ৭ টি চ্যানেলে ঈদে প্রচার হবে।

প্রাথমিকভাবে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘বায়োগ্রাফি অব শাকিব খান’। তবে নামটি পরিবর্তন হতে পারে জানিয়েছেন পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে থাকা আফতাব বিন তমিজ। তিনি বলেন, অনুষ্ঠানের বড় একটা অংশ জুড়ে থাকবে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির বিভিন্ন দিক। তার সঙ্গে অনুষ্ঠানে ইমন, বুবলীসহ ‘পাসওয়ার্ড’ ছবির সঙ্গে যুক্ত অনেককেই দেখা যাবে।

সেজন্য শাকিব খান চাচ্ছেন তার নামের সঙ্গে ‘পাসওয়ার্ড’ নাম যুক্ত রাখতে। মঙ্গলবার (৩০ এপ্রিল) শাকিব খানের সঙ্গে আলাপ করেই নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আফতাব বিন তমিজ।

Reneta

বললেন, এটাকে ‘শাকিব খানের বায়োগ্রাফি’ বলা যেতে পারে। কারণ, বায়োগ্রাফিতে যা যা থাকে, এখানে তার অনেককিছুই তুলে ধরা হবে। শাকিব খানের শৈশব-কৈশোরের নানা দিক উঠে আসবে।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে অনেক তারকারা ছোট ছোট মন্তব্য করবেন সেটাও দেখানো হবে এই অনুষ্ঠানে। রিপন নাগের পরিচালনায় শাকিব খানকে এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন চিত্রনায়িকা মৌসুমি।

আগামী ১৬ থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠানটির চিত্রধারণের জন্য শিডিউল দিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনপাসওয়ার্ডবায়োগ্রাফিবুবলীমৌসুমিমৌসুমীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT