চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে শাকিবের ‘আগুন’, গানের রেকর্ড সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘আগুন’ ছবির অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে আগেই। গানসহ কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল শুধু। তাও আগামি মাসেই শেষ হতে চলেছে।

আর এসব শেষ করে ছবিটি আগামি ঈদে মুক্তির জন্য তৈরী করা হচ্ছে বলে জানালেন পরিচালক বদিউল আলম খোকন।

নির্মাতা খোকন জানান, আসন্ন ঈদুল ফিতরে ‘আগুন’ মুক্তি পাবে। শুটিং প্রায় শেষ, বাকি আছে গানের শুটিং। ফেব্রুয়ারিতে গানগুলোর শুটিং শেষ করবো।

এদিকে ‘আগুন’ এর গানের রেকর্ড এর জন্য রাজধানীর একটি স্টুডিওতে গীতিকার কবীর বকুলের কথায় মুরাদ নূরের সুরে সম্প্রতি কণ্ঠ দিলেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম।

গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, বদিউল আলম খোকন ও শাকিব খানের একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘আগুন’। কবীর বকুল ও মুরাদ নূর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন। গানটি দর্শকশ্রোতার ভীষণ ভালো লাগবে।

গীতিকার কবির বকুল বলেন, মুরাদ নূর ছোট হলেও বেশ বড় বড় কাজ করছে। জান গানটি নূরের কথা, সিকোয়েন্স অনুযায়ী ভালো সুর করেছে। বাংলাদেশে এস আই টুটুল তো একজনই, তার বিকল্প সে নিজেই।

Reneta

সুরকার মুরাদ নূর বলেন, বদিউল আলম খোকন ভাই আমার উপর আস্থা রেখেছেন। আমি আমার মেধার প্রমাণ দিতে চেয়েছি। ভালো কিছু করতে গানটি নিয়ে বকুল ভাই এর সাথে বহুবার সমন্বয় করেছি। টুটুল ভাই ও নকশীর কণ্ঠে গানটির পূর্ণতা পেলো।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, আগুন একটি বিগ বাজেটের ছবি। আমার আর শাকিব জুটির আরেকটি হিট সিনেমা হতে যাচ্ছে। মুরাদ নূর এর তৈরি কিছু গান শুনেই তাকে আমাদের টিমে অন্তর্ভুক্ত করি। কবীর বকুল, এস আই টুটুল পরীক্ষিত গীতিকবি, কণ্ঠশিল্পী। নকশাও নতুন হিসেবে ভালো গেয়েছে। যা চেয়েছি তাই হয়েছে। আগামী ঈদুল ফিতরে ‘আগুন’ মুক্তি দিবো, সেভাবেই আগাচ্ছি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আগুন’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলীরাজ প্রমূখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনআলীরাজকবীর বকুলগানজাহারা মিতুনির্মাণনূরপরিচালকবদিউল আলম খোকনমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT