চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ৭ দিনে শাকিবের ২২ ছবি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০২০
অন্যান্য, বিনোদন
A A

গত ১৪ বছর ধরে ঢালিউড শাসন করছেন শাকিব খান। উৎসব ছাড়াই তার ছবি মুক্তিতে প্রেক্ষাগৃহে নামে উৎসবের আমেজ! আর ঈদ এলে তো কথাই নেই। এমনও দেখা যায় শাকিবের ঈদের ছবি টানটান উত্তেজনায় চলে মাসব্যাপী।

তবে বৈশ্বিক করোনায় পাল্টে গেছে দৃশ্যপট। গত ঈদের মতো আসন্ন ঈদুল আযহাতেও প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। তাই মুক্তি পাবে না নতুন কোনো ছবি। তবে সিনেমার পর্দায় শাকিব খান না থাকলেও ছোটপর্দায় রেকর্ড করতে যাচ্ছেন জনপ্রিয় এ নায়ক।

একাধিক টিভির ভিড়ে শুধুমাত্র নাগরিক ঈদের ৭ দিনে দেখাবে শাকিব খানের ২২ টি সিনেমা! মজার ব্যাপার হচ্ছে, শাকিব ব্যতীত দ্বিতীয় কোনো নায়কের প্রতিবছর ঈদ মৌসুমে সব চ্যানেল মিলিয়েও এত সিনেমা কখনো প্রচারিত হয়নি!

নাগরিক টিভির অনুষ্ঠান কামরুজ্জামান বাবু চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা মানতেই হবে, শাকিব খান বাংলা সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার সিনেমা নিয়ে আছে দর্শকের বাড়তি আগ্রহ। তাই আমাদের ঈদ আয়োজনে ৭ দিনে মোট ২৭ ছবি প্রচারের মধ্যে ২২টি ছবিই থাকবে শাকিব খানের।

ওইসব ছবিতে থাকবে শাকিবের ভিন্ন ভিন্ন নায়িকা শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাহারা, স্বস্তিকা, জয়া আহসান। শাকিব ছাড়াও থাকবে সালমান শাহ, রিয়াজ, মান্নার ছবি। জানা যায়, ঈদের প্রথমদিন থেকে সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে শাকিব খান অভিনীত সুপারহিট ছবিগুলো উপভোগ করতে পারবেন দর্শক।

ঈদে প্রচারের তালিকায় থাকছে শাকিব-শাবনূরের স্বপ্নের বাসর, ফুল নেব না অশ্রু নেব, স্বামী স্ত্রীর যুদ্ধ, শাকিব-পূর্ণিমা অভিনীত মা আমার স্বর্গ, শাকিব-মিম জুটির আমার প্রাণের প্রিয়া। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত স্বামীর সংসার, টাকার চেয়ে প্রেম বড়, জমজ, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমার জন্য মরতে পারি, মন যেখানে হৃদয় সেখানে, মায়ের হাতে বেহেশতের চাবি, ভালোবাসলেই ঘর বাঁধা যায়না, সন্তান আমার অহংকার, তুমি আমার মনের মানুষ, বলবো কথা বাসর ঘরে, রাজা বাবু, লাভ ম্যারেজ, খোদার পরে মা, সবার উপরে তুমি, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনি-১।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসজয়া আহসানপূর্ণিমাশাকিব খানশাবনূরসাহারাস্বস্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT