চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের বিশেষ ধারাবাহিক ‘আমার বউ নায়িকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ন ২৪, মে ২০১৮
বিনোদন
A A

দুই ঈদকে সামনে রেখে প্রতি বছর কয়েক শতাধিক নাটক, টেলিছবি নির্মিত হয়। উৎসবের এসব নাটক নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকে। নির্মাতা, শিল্পীরাও চান দর্শকদের ভিন্নস্বাদের কাজ উপহার দেয়ার। ওই চিন্তা মাথায় রেখে নির্মাতা শাখাওয়াত মানিক ব্যতিক্রমী ভাবনা নিয়ে নির্মাণ করেছেন বিশেষ ধারাবাহিক নাটক ‘আমার বউ নায়িকা’।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, মোনালিসা, এফএস নাঈম, আইরিন আফরোজ, তারেক স্বপন প্রমুখ। কক্সবাজারে গেল সপ্তাহে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা মানিক।

নাটকের গল্পে দেখা যাবে, এফএস নাঈম চলচ্চিত্রের অনেক বড় তারকা। জাহিদ হাসানের বউ মোনালিসা। তিনি নাঈমের অন্ধ ভক্ত। নাঈম শুটিংয়ে কক্সবাজার গেলে সেখানে মোনালিসার সঙ্গে তার দেখা হয়। নাঈম যখন শুটিং করছিলেন তখন তার নায়িকা শিডিউল ফাঁসিয়ে চলে যান। পুরো ইউনিট চরম বিপাকে পড়ে!

এর ফাঁকে নায়িকা হওয়ার জন্য বিভিন্ন পরিচালক, প্রযোজকের কাছে ধর্ণা দেন আইরিন! তখনই পরিচালকের নজরে পড়েন মোনালিসা। তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। এরপর শুটিংয়ে যখনই মোনালিসার হাত ধরেন, কাছে যান নাঈম তখন তেড়ে আসেন জাহিদ হাসান। এমন মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক এই নাটক।

নির্মাতা শাখাওয়াত মানিক বলেন, অনেক মজার একটি গল্প নিয়ে আমার বউ নায়িকা নির্মাণ। নাটকের মূল কনসেপ্ট আমার। দর্শকরা যেমন গল্পের নাটক দেখতে পছন্দ করেন এটা তেমনই একটি কাজ।

আইরিন আফরোজ বলেন, গল্পে দেখা যাবে আমি নায়িকা হতে চাই। ফিল্মে কাজ করার অনেক স্বপ্ন আমার মধ্যে। ভালো লেগেছে কাজটি করে। যাদের সঙ্গে আমি কাজ করেছি সবাই খুব ভালো অভিনেতা। আমার বিশ্বাস নাটকটি ঈদে প্রচারিত দর্শক নন্দিত কাজগুলোর একটি হবে।

Reneta

নির্মাতা সূত্রে জানা গেছে, একটি বেসরকারি চ্যানেলে ‘আমার বউ নায়িকা’ নাটকটি প্রচারিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইরিন আফরোজএফএস নাইমজাহিদ হাসানমোনালিসা
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT