চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পরই নতুন নির্বাচনের দাবি বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঈদের পর নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে বিএনপি।

রোববার পৃথক দুটি অনুষ্ঠানে এমন দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরী।

এক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ভোটের দাবি করেন ফখরুল।

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, এই দখলদার সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন, বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।  অন্যথার জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দায়িত্ব, যারা জিয়াউর রহমান ও রাজনীতিকে ভালোবাসি এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি তাদের দায়িত্ব হচ্ছে- জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। এটা আমাদের একমাত্র দায়িত্ব।

মির্জা ফখরুল
Reneta

সেই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।

জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আরেক আলোচনা সভায় আমির খসরু  ঈদের পর নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান।

আমির খসরু বলেন, এই নির্বাচন রাতের অন্ধকারে ভোট চুরি করে জালিয়াতির নির্বাচন।  অবিলম্বে এই নির্বাচন বাতিল করে ঈদের পর আবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। পুনরায় নির্বাচনের ব‍্যবস্থা করুন।  দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন।  আবার দেশে নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিন।

একই সঙ্গে ঈদের আগে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, জনগণের ম‍্যান্ডেড কি হবে আজকে যারা ক্ষমতা দখল করে আছে তাদের কাছে অজানা ছিল না।  তারা জনগণের উপর আস্থা হারিয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করেছে। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করে জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

‘খালেদা জিয়াকে বিচারিক কারণে জেলে নাই। খালেদা জিয়া রাজনৈতিক কারণে, ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে জেলে আছেন তা বিতর্কের উর্দ্ধে। দেশের বাইরে কোন বিতর্ক নেই, দেশের মধ্যেও কোন বিতর্ক নেই। উনাকে জেলে নেয়া হয়েছে সম্পূর্ণ ক্ষমতা দখলের অংশ হিসেবে। অবিলম্বে ঈদের আগে দলীয় প্রধানের মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবিএনপিবেগম খালেদা জিয়ামির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেলারে শাকিব-ববির ‘নোলক’-এর বাজিমাত

পরবর্তী

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পরবর্তী

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

‘চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT