জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।







