চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ‘লাল মোরগের ঝুঁটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের নাটক ‘লাল মোরগের ঝুঁটি’ এর পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। সমস্ত উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার। সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তারই ধারাবাহিকতায় ঈদের দিন থাকছে সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। নূরুল আল আতিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় গেল বছর। দেশব্যাপী ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তাও লাভ করেছে সিনেমাটি।

সিনেমাটির প্রেক্ষাপট ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দিশালা। বিহারি-অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাল মোরগের ঝুটি’।

সিনে-আলোচকরা সিনেমাটি নিয়ে বলেছেন, ‘আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুটি’ তেমন একটি প্রচেষ্টা।’

‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।

ট্যাগ: অশোক ব্যাপারীআশনা হাবিব ভাবনাআশীষ খন্দকারআহমেদ রুবেলইলোরা গওহরঈদ ২০২২ঈদের ছবিঈদের সিনেমাজয়রাজজোবায়েরজ্যোতিকা জ্যোতিদিলরুবা দোয়েলদীপক সুমননূরুল আলম আতিকলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাহজাহান সম্রাটশিল্পী সরকার অপুস্বাগতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে

পরবর্তী

আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আই অনলাইন এর ঈদ সিনেমা আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT