গল্পটা রাজীব আর মিতুর। রাজীব একটি বেসরকারী প্রতিষ্ঠানের চাকরি করেন আর মিতু বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
পরিবার থেকে দুজনের বিয়ের জন্যই পাত্র পাত্রী দেখা হচ্ছে, কিন্তু কারোই পাত্র পাত্রী পছন্দ হয় না।
এক পর্যায়ে ঘটক আর পরিবারের চাপে একটি ভিন্ন পরিস্থিতিতে রাজীব আর মিতু একে অপরের সঙ্গে দেখা করে।
শুরু হয় নব দম্পতির পথচলা। দুজনেরই তাদের অভ্যাস বদ-অভ্যাসগুলো মানিয়ে নেয়ার চেষ্টা করে। ছোট ছোট ভুলগুলো ভালবাসায় রুপান্তরিত হয়।
কিন্তু প্রতিনিয়ত একই ঘটনার পুনরাবৃত্তির জন্য তাদের ভালবাসার রঙ হারায়, শুরু হয় দ্বন্দ্ব। দোষ গুণে ভরা এ ভালবাসা এক সময় রূপ নেয় বিচ্ছেদের গল্পে। অথচ দুজনের মধ্যে একটু সমঝোতা আর মানিয়ে নেয়া থাকলেই গল্পটা হতো ভিন্ন।
ঈদের তৃতীয় দিন (শুক্রবার) রাত দশটা’য় নাগরিক টিভিতে দেখানো হবে নাটক ‘ফিফটি-ফিফটি’। নাটকটি রচনা করেছেন মেহেদি রনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজিব রসূল।
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মিলি বাশার, আশরাফ চঞ্চল ও অন্যান্যরা।
নাটকটি প্রচারিত হবার পর বঙ্গ বিডির ব্যানারে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।







