ঈদের ছুটি কাটিয়ে হয়ত বাড়ি এসেছেন। তাই নিজের প্রিয় বাড়িটি সুন্দর করে গুছিয়ে নেওয়া তো একটা কাজ। কারণ আজ বাদে কাল লম্বা ছুটি শেষ করে সবাইকে কাজে ফিরতে হবে। তাই আপনার প্রয়োজনীয় কাজটি এখনই গুছিয়ে নিন।
প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করে ফেলুন:
ঈদের ছুটিতে তো গ্রামে গিয়েছিলেন। কিন্তু আবারও ফিরে এসে কর্মচঞ্চল নগরীতে পরিণত হয়েছে ঢাকা। তাই ফিরে এসেই প্রথমেই কী কী প্রয়োজন তারই একটা তালিকা তৈরি করে ফেলুন। সুপার শপ অথবা কাঁচা বাজারে তাই যাওয়ার পর যেন তাড়াহুড়া না করতে হয় তাই তালিকা সাথে রাখুন।
কাপড় ধুতে দিন :
অনেক দিন বাইরে থাকার ফলে আপনার পছন্দের সোফা কুশন কাভারে জমে আছে ময়লা। তাই বিছানার চাদর, বালিশের কাভার এবং কুশন কাভার ধুতে দিয়ে দিন। এতে একটি জরুরি কাজ এগিয়ে যাবে।
ধুলা ঝেরে ফেলুন :
ধুলা জমে হয়ত ঘরটি নোংরা হয়ে আছে। তাই সকাল সকাল কাজ সেরে ঘরের আসবাব এবং সাজানো জিনিসের ওপর জমে থাকা ধুলা ঝেরে ফেলুন। আর আপনার বাড়ির মেঝে ডেটল আর ডিটার্জেন্ট দিয়ে মুছে নিন।
রান্নাঘর পরিষ্কার করুন :
ছুটি কাটিয়ে এসেছেন, ভাবছেন রান্না ঘরটা তো ঠিকই আছে।কিন্তু রান্না ঘরটি বেশি ময়লা হয়ে আছে।আর এটি পরিচ্ছন্ন রাখাও বেশ জরুরি। সারা সপ্তাহে এই কাজ করা না হলেও ছুটির দিন তা যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।








