চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে চুরি-ডাকাতি ঠেকাতে করণীয় কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

ঈদের সময় লাখ লাখ রাজধানীবাসী গ্রামের বাড়িতে যান বা বেড়াতে যান, আর এই সময় ঘরবাড়ি ফাঁকায় থাকায় চুরি-ডাকাতির সংখ্যা বহুগুণ বেড়ে যায় বলে বিগত দিনগুলোতে দেখা গেছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতা থাকলেও থেমে থাকে না অপরাধ। ঢাকার মতো এই পরিস্থিতি বন্দরনগরী চট্টগ্রামসহ বড় বড় শহরগুলোতেও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধান কয়েকদিন আগে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন, ঈদের ছুটিতে যেহেতু বাসা-বাড়িতে চুরি ডাকাতি বেড়ে যায়, সেজন্য নগরবাসী যেন-গ্রামের বাড়িতে যাওয়ার আগে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনের বাসায় রেখে যান। যদি কারো সেরকম স্বজন না থাকে তারা প্রয়োজনে নিকটস্থ থানায় জমা রাখার পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রধানও লকারে মূল্যবান সম্পত্তি রেখে যাবার পরামর্শ দিয়েছেন।

ঢাকাসহ বড় বড় শহরে চুরি-ডাকাতি সবসময়ই একটা নির্দিষ্ট হারে থাকলেও ছুটির সময় তা বেড়ে যায়। আর বিপুল সংখ্যক বাসা-বাড়ি খালি থাকায় প্রতিটিতে নিরাপত্তা নিশ্চিত করাও আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের পক্ষেও অসম্ভব। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, তাহলে করণীয় কী?

পুলিশের তথ্যমতে, প্রতিবছর ঈদ বা বড় ছুটির সময় বাসা ফাঁকা হওয়ার বিষয়টি চোর-ডাকাতরা আগে থেকে রেকি করে এসব বাসা চিহ্নিত করে। বিশেষ করে দোতলা বা তিনতলার বাসাগুলো টার্গেট করা হয় বেশি। এছাড়া বহু ঘটনার তদন্তে পুলিশ দেখেছে, অনেক সময় বাড়ির নিরাপত্তা কর্মীরাও এসব চক্রের সঙ্গে যোগসাজশ করে থাকে। এইসব বিষয় বিবেচণা করে, নিজ নিজ বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যের আবেদন করা যেতে পারে। প্রতিবেশী-স্বজনদের সাহায্যে মূল্যবান সম্পদ রক্ষার পরামর্শও বেশ কাজে দিতে পারে বলে আমরা মনে করি।

বাংলাদেশে জনসংখ্যার তুলনায় এখনো পুলিশের সংখ্যা কম। এক্ষেত্রে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের নানা পেশার মানুষজনকে নিয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা তৈরি হলে, তারাই নিজেদের চারপাশের এলাকায় নজরদারির ব্যবস্থা করবেন। ফলে অপরাধীরা কোন অপরাধ ঘটানোর সাহস পাবে না। ঈদসহ নানা ছুটির সময়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবার সঠিক সময় বলে আমরা মনে করি। নিয়মিত সময়ে পাড়া-মহল্লায় নৈশপ্রহরী ও টহল পুলিশের যে কার্যক্রম বহাল থাকে, তা কিছুটা জোরদার করতে কমিউনিটি ও প্রশাসনিক পদক্ষেপ বাড়ালে অবস্থার পরিবর্তন হতে পারে সহজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT