চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আনন্দযাত্রায় ভোগান্তির নাম বৃষ্টি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:৪৪ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৭০ কি.মি রাস্তায় খুব একটা যানজটে পড়তে না হলেও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা ধীরগতিতে চলছে সব বাহন। তবে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেন ও বাসের ছাদ এবং খোলা ট্রাকে যেসকল মানুষ ঘরে ফিরছেন তাদের পড়তে হচ্ছে বৃষ্টির ভোগান্তিতে।

চন্দ্রা থেকে ছেড়ে আসা তারাকান্দীগামী দিগন্ত পরিবহনের বাসের ছাদের যাত্রী গার্মেন্টস কর্মী মতিন জানান, কোনাবাড়ি এলাকার অধিকাংশ গার্মেন্টস মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করেছে। একসাথে অনেক লোক ভিড় করায় বাসের ভেতর কোনো সিট না পেয়ে বাধ্য হয়ে বাসের ছাদে চড়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছেন তিনি।

ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের বাসযাত্রী সিরাজুল বলেন, সকাল ৯টায় গাবতলী থেকে বাস ছেড়েছে। সাড়ে ৫ ঘন্টা লেগেছে এলেঙ্গায় পৌঁছাতে। একটানা কোথাও গাড়ি থেমে থাকেনি। তবে চলার গতি অনেক কম। অন্য সময়ের চেয়ে দুই-আড়াই ঘন্টা সময় বেশি লেগেছে। কিন্তু, ঈদের সময় এটা মেনেই নেওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রাস্তায় যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে পুলিশ। তবে হঠাৎ দুর্ঘটনা ও রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে গেলে অতিরিক্ত গাড়ির চাপে কিছু সময়ের জন্য যানজট লেগে যায়।

সকালে দু’টি গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলেও তা দ্রুত অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ট্রেনে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীরা বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের ছাদে করে রওনা দিচ্ছেন নিজ গন্তব্যের পথে। এরকম যাত্রীর সংখ্যা অনেক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ উল আজহাঈদে বাড়ি ফেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT