চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদরাতে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নির্মিত নাটক ‘বাইশ গজের ভালোবাসা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আইতে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাভেদ ওমর বেলিম।

বেলিম ছাড়াও আরো অভিনয় করেছেন রওনক হাসান, মিসু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমান সহ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিত প্রাণ কর্মী।

নাটকের কাহিনীতে দেখা যাবে, আকবর নামের একজন যুবক ভাড়ায় ট্যাক্সি চালায়। এটিই তার পেশা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ক্রিকেটের ওপর পড়াশুনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বাবার হঠাৎ মৃত্যুর পর ক্রিকেট নিয়ে আর পড়াশুনা করা সম্ভব হয়নি। সাধারণ লাইনে পড়াশুনা করে সে। ডিগ্রী পাসের পর চাকরি না পেয়ে ট্যাক্সি চালানোকেই পেশা হিসেবে বেছে নেয় এবং এক সময় বিবাহ করে। ক্রিকেট খেলতে না পারলেও ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তাই নিয়ে তার মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় ১৯৭১ গজের একটি জাতীয় পতাকা বানাবে। তার ধারণা বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবেই এবং বাংলাদেশ বিশ্বকাপে জিতলেই ঢাকায় সে এই পতাকাটা উড়াবে।

কিন্তু এতো বড় পতাকা বানাতে হলে তো অনেক টাকার দরকার। এই নিয়ে দেখা দেয় নানান সমস্যা। এরই মধ্যে আকবরের বড় বোনের অসুস্থ স্বামী ঢাকায় আসে এবং তার বাসায় উঠে। ইতিমধ্যে এলাকার সবাই জেনে ফেলেছে আকবর ১৯৭১ গজের পতাকা বানাচ্ছে। কাজেই সে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঈদ উপলক্ষে পরিবারের জন্য যে বাড়তি খরচ করবে সে টাকাও আকবরের কাছে নেই। এই নিয়ে স্ত্রীর সাথে আকবরের মনোমালিন্য দেখা দেয়। হঠাৎ নিজের ট্যাক্সিতে ২ লাখ ৬৫ হাজার টাকার একটি প্যাকেট ও একটি মোবাইল ফোন পায় আকবর। এবার কি করবে আকবর? এই টাকা দিয়ে কি পতাকা বানাবে? নাকি বোনের স্বামীর চিকিৎসা করাবে? একে একে ঘটতে থাকে রুদ্ধর্শ্বাসপুর্ণ নানা ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০১৯জাভেদ ওমর বেলিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

বল বিকৃতির চেষ্টা করেছিল ইংল্যান্ড-পাকিস্তান?

পরবর্তী

বল বিকৃতির চেষ্টা করেছিল ইংল্যান্ড-পাকিস্তান?

গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

ঈদের পোশাক কিনে বাড়ি যাওয়া হলো না তাদের

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT