ঈদের আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে- বিপিএল’র পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে বিসিবি। তবে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগের অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর কাজ শুরু হবে ঈদের পরে।
বিপিএল শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে। তবে এখনো প্লেয়ারদের হাতে পৌঁছায়নি পাওনা অর্থ। শেষমেশ ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোকে ৭২ ঘন্টার সময় বেধে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যেও ব্যর্থ ক্লাব, ব্যর্থ বিসিবি। পাওনা পরিশোধে এখন চলছে বর্ধিত সময়ের কাজ।
ওদিকে, মাত্র শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড থেকেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে প্লেয়ারদের তালিকা তৈরী শুরু হয়েছিল। ১৩ জনের বোলিং শুধরে দেয়ার কাজ শুরু হবে ঈদের পরেই।
তবে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ব্যস্ত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সিপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়েও শিগগিরই আসতে পারে কোন সিদ্ধান্ত।







