চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল ফিতরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলন শেষে ফটোসেশনে উপস্থিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা

সংবাদ সম্মেলন শেষে ফটোসেশনে উপস্থিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা

ঈদ মানেই নতুন কিছু, ঈদ মানেই বিনোদন। আর এই কথা মাথায় রেখে চ্যানেল আই এবার ঈদুল ফিতরে দর্শকদের জন্য হাজির করছে বর্ণাঢ্য সব আয়োজন। থাকছে ৬টি নতুন চলচ্চিত্র, ১১টি টেলিফিল্ম ও ১৩টি নাটক। ঈদের জন্য অনুষ্ঠান নির্মাণ করেছেন নবীন থেকে শুরু করে কিংবদন্তি নির্মাতারা। ঈদের এই নানা আয়োজন তুলে ধরতে আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজন করা হয় সাংবাদ সম্মেলন। এতে সাংবাদিকদের পাশাপাশি ছিলেন অনুষ্ঠানের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সবার উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে এক মিলনমেলা।

সংবাদ সম্মেলনে ৮ দিন ব্যাপী ঈদ আয়োজন তুলে ধরা হয়। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্পন্সর প্রতিষ্ঠান ইউনিলিভারের মিডিয়া ম্যানেজার তানভীর ফারুকসহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন ঈদে প্রচার হতে যাওয়া সিনেমা, নাটক ও টেলিফিল্মের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। নির্মাতাদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন জাকী, আবুল হায়াত, ফেরদৌস হাসান, রেজানুর রহমান, মাহমুদ দিদার, মুহম্মদ মোস্তফা কামাল রাজ, সাজ্জাদ সুমন, রাজীব হাসান প্রমূখ। অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, কচি খন্দকার, নুসরাত ইমরোজ তিশা, মাজনুন মিজান আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, জোভান, সিনথিয়াসহ আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সংবাদ সম্মেলনে আসা শিল্পীদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, তিশা, আরিফিন শুভ, মিশু সাব্বির ও মিম

অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ঈদে সবসময় চ্যানেল আই চেষ্টা করে দর্শকদের জন্য ব্যতিক্রম কিছু উপহার দিতে। এই ঈদেও তা–ই থাকছে। নাটক ও টেলিফিল্মের নির্মাতা হিসেবে যেমন আছে নবীনেরা তেমনি আছে বর্ষীয়ান নির্মাতাও।

তিনি আরও বলেন, চ্যানেল আই শিল্পী তৈরি করছে। আমাদের চ্যানেলের বিভিন্ন রিয়েলিটি শো অংশগ্রহণ করা শিল্পীরা এখন বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানের ৩৫ ভাগ জুড়ে আছে। এজন্য আমরা গর্বিত।

তানভীর ফারুক বলেন, নিঃসন্দেহে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন চমৎকার হবে এবার। মিডিয়া ইন্ডাষ্ট্রিতে চ্যানেল আইয়ের অবদান অনেক।

ঈদ আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর
Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT