চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আযহায় চ্যানেল আই: ৭ দিনে ১১ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
বিনোদন
A A

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই প্রচার করবে জনপ্রিয় নির্মাতা ও অভিনয়শিল্পীদের অভিনয়ে ১১ টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের দিন: ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে দেখানো হবে। রচনায় ফেরারী ফরহাদ ও পরিচালনায় রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন জাহিদ হাসান, ঈশানা, সোহেল খান, মুনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, স্বাধীন খসরু, পুতুল, ফারুক আহমেদ, মম মোর্শেদ প্রমুখ।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘সুতোয় বাঁধা প্রজাপতি’। দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ। অভিনয়ে নোবেল, আনিকা কবির শখ প্রমুখ।

ঈদের ৩য় দিন : টেলিফিল্ম ‘বাবার বুকের ঘ্রাণ’ প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। রচনায় মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে মামুনুর রশীদ, সারওয়াত আজাদ বৃষ্টি, মামনুন ইমন প্রমুখ।

Reneta

একই দিনে দুপুর ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘অলৌকিক সংসার’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মনোজ প্রামানিক, মীম মানতাশা প্রমুখ।

ঈদের ৪র্থ দিন : এদিন দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ভুবন ভরা ভালোবাসা’। সেতু আরিফের রচনায় এটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। অভিনয়ে জোভান, সারওয়াত আজাদ বৃষ্টি, সোহেল খান, নওশাবা, শামীমা নাজনীন প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘অগ্নিফসল’। এটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয় করেছেন আফজাল হোসেন, মৌসুমী মৌ, ইয়াশ রোহান, ফারহানা মিঠু প্রমুখ।

ঈদের ৫ম দিন : টেলিফিল্ম ‘বিজয় ঘুড়ি’ প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে তারিক আনাম খান, দিলারা জামান, খাইরুল আলম সবুজ, রুবেনা রেজা জুঁই প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘শূন্যপাতার চিঠি’। রচনায় মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, এ্যালেন শুভ্র, মিষ্টি, ফারুক আহমেদ প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন : টেলিফিল্ম ‘বেদানা বিবির বিন্নি’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মারজুক রাসেল, মুমতাহিনা টয়া, মুনিরা মিঠু, সোহেল খান, চাষী আলম, শফিক খান দিলু, মাসুদ রানা মিঠু প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘আলাদিনের ফ্যাট বাড়ি’ । রচনা ও পরিচালনায় শহিদ উন নবী। অভিনয়ে এ্যালেন শুভ্র, মীম মানতাশা, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৭ম দিন : ‘দমকা হাওয়া’ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ৭ম দিন বিকাল ০৪:৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে জুনায়েদ, জেসিয়া, সোহেল খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিকা কবির শখআরমান পারভেজ মুরাদঈদঈদ ২০২০ঈদুল আযহাঈশানাজনপ্রিয়জাহিদ হাসানটেলিফিল্মনোবেলপুতুলফারুক আহমেদমনোজ প্রামানিকমম মোর্শেদমামনুন ইমনমামুনুর রশীদমীম মানতাশামুনিরা মিঠুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসারওয়াত আজাদ বৃষ্টিসোহেল খানস্বাধীন খসরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্তিত্ব জানাতে আত্মঘাতী হামলার প্রস্তুতি জঙ্গিদের, পুলিশের সতর্কতা

পরবর্তী

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইরের হস্তক্ষেপ ও প্রভাব কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইরের হস্তক্ষেপ ও প্রভাব কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৮ চিকিৎসককে বদলি

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT