চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আযহায় চ্যানেল আইয়ে সাত সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ২৭, জুলাই ২০২০
বিনোদন
A A

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তবে সবার আগ্রহের শীর্ষে থাকে সাত দিনব্যাপী চলচ্চিত্র! আসছে ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দারুণ সব চলচ্চিত্র। এরমধ্যে পাঁচটি চলচ্চিত্র নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, আর বাকি দুটি সিনেমা একেবারে নতুন:

ঈদের দিন: ‘টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

ঈদের ২য় দিন: নতুন ছবি ‘হলুদবনি’ দেখানো হবে ঈদের ২য় দিন। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন তাহের শিপন (বাংলাদেশ) ও মুকুল রায় চৌধুরী (ভারত)। এতে অভিনয় করেছেন পাওলি দাম, পরমব্রত, নুশরাত ইমরোজ তিশা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন দেখানো ‘পিঁপড়াবিদ্যা’। অভিনয়ে শিনা চৌহান, নুর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মউ দেবনাথ প্রমুখ।

Reneta

ঈদের চতুর্থ দিন বাংলাদেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ব্যাচেলর’। এতে অভিনয় করেছিলেন অপি করিম, ফেরদৌস, শাবনূর, হুমায়ূন ফরিদী, ইলোরা গহর প্রমুখ।

ঈদের ৫ম দিন থাকছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, মোর্শারফ করিম, রাশেদ আহমেদ তপু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নতুন ছবি ‘মাটির প্রজার দেশ’ প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন। পরিচালনায় ইমতিয়াজ আহমেদ বিজন।অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, শিউলি আখতার, মনির আহমেদ, রমিজ রাজু প্রমুখ।

ঈদের ৭ম দিন দেখানো হবে‘মেড ইন বাংলাদেশ’। অভিনয়ে জাহিদ হাসান, তানিয়া আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, সালেহ আহমেদ, মারজুক রাসেল, তিন্নি, হাসান মাসুদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ ২০২০চঞ্চল চৌধুরীচ্যানেল আইনুশরাত ইমরোজ তিশাপরমব্রতপাওলি দামফারুকীমুকিত জাকারিয়ামোশারফ করিমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT