চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রা: সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, নীলফামারী
A A

ঈদে ঘরমুখো মানুষের বাড়তি সুবিধা দিতে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ৪০টি কোচ।

আগামী ১ জুনের মধ্যে কাজ শেষে এসব কোচ যুক্ত হবে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট ও পাকশী বিভাগে।

সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে: ওই ৪০টি কোচের মধ্যে রয়েছে ১০টি মিটার গেজ এবং ৩০ টি ব্রড গেজ। মেরামত কাজে রাজস্ব খাতের ব্যয় হবে ২০ কোটি টাকা।

কারখানাটিতে শ্রমিক কর্মচারির মঞ্জুরীকৃত ৩ হাজার ১৭১টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ২০ জন। এই ঘাটতি জনবল দিয়েই গত ৭ মে থেকে কোচগুলোর মেরামত কাজ শুরু হয়েছে।

এজন্য কারখানার বগি শপ, ক্যারেজ শপ, জেনারেল ওভার হোলিং শপ, পেইন্টসহ ২৮টি শপের শ্রমিক-কর্মচারী নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত সময় কাজ করছেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম বলেন: ‘ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে রেলবহরে বাড়তি কোচ যুক্ত হয়।

Reneta

ওই বাড়তি কোচগুলো ব্যবহার উপযোগী করতে মেরামত করা হয় প্রতিবছর। কাজের অংশ হিসেবে এবার মেরামত চলছে ৪০টি কোচের। কারখানার শ্রমিক-কর্মচারিরা আন্তরিকভাবে কাজ করছেন।’

নির্ধারিত সময়ের মধ্যে কোচগুলো হস্তান্তর করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT