চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এখনই পদক্ষেপ জরুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ০৯, মে ২০১৯
সম্পাদকীয়
A A

ঈদযাত্রা সবসময় আনন্দের হলেও প্রতিবছর স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষদের ভোগান্তির যেন শেষ নেই। নাড়ির টানে বাড়িতে ঈদ করতে যাওয়া জনগণকে পদে পদে ভোগান্তির শিকার হতে হয়। আর এবার রমজান শুরু হতে না হতেই ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তিন দিন তীব্র যানজটের খবর পাওয়া গেছে।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়: টানা তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এ যানজটে যানবাহনের দীর্ঘ লাইন মুন্সিগঞ্জের মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত ছাড়িয়ে গেছে।

ঢাকা থেকে কুমিল্লা যেতে যেখানে ২ ঘণ্টা লাগতো এখন সেখানে সময় লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা। তীব্র এ যানজটে চরম দুর্ভোগে আছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট সীমাহীন।

রমজানের শুরুতে তীব্র এ যানজট শুরু হয় মঙ্গলবার থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েন রোজাদাররা। তীব্র গরমে নাকাল যাত্রীদের বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ অন্যান্য সড়ক মহাসড়কে তীব্র যানজটের খবর পাওয়া যাচ্ছে। যানজটের কারণ হিসেবে প্রাথমিকভাবে মহাসড়ক পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া সাধারণ যাত্রীরা দায়ী করছেন টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতি এবং টোল দেয়ার পর একমুখি সড়কে অনিয়ন্ত্রিত যান চলাচলকে। এসব বিষয়গুলোকে সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।

আমরা জানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তবে তার অবর্তমানেও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

Reneta

ঈদের আগে সড়কে যেন কোনোরকম হাট-বাজার বসতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়াও টিকিট বিক্রির পর থেকেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভোগান্তি কমাতে ভিজিলেন্স টিম থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে।

আমরা মনে করি, এসব সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। তবে সংশ্লিষ্টদের দক্ষতার সাথে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে পথে যেন যানজট সৃষ্টি না হয় এজন্য ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। এছাড়া বাস-ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ করে যাত্রীসেবা নিশ্চিতে এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রাঢাকা-চট্টগ্রাম মহাসড়কমহাসড়কযানজটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT