চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় প্রাণ হারিয়েছে ১৮৬ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

এই বছরের ঈদের সময়ে দেশে সড়ক, রেল ও নৌপথে ১২১টি দুর্ঘটনায় ১৮৬ জন নিহত ও
৭৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শুক্রবার
সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের
মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তৈরি প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় গত তিন বছর যাবত বিষয়টি তারা পর্যবেক্ষণ করে আসছে। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে দাবি সংগঠনটির। 

ঈদের ছুটি শুরুর দিন ১ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার দিন ১২ জুলাই পর্যন্ত এই ১২ দিনে এসব দুর্ঘটনা ঘটে। এই সময়ে ৩টি নৌ দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়। নিখোঁজ হয় ১০জন। রেলে কাটা পড়ে ২ জন, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জন নিহত হয়। 

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটে চট্টগ্রামে। সেখানে প্রাণ হারায় ১৬ জন। টাঙ্গাইলে প্রাণ হারায় ১৫ জন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর মেলে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, দুর্বল ট্রাফিক আইন, চালকের বেপরোয়া মনোভাব, যানবাহনের ত্রুটি, রাস্তার ত্রুটি, যাত্রী সাধারণের অসচেতনতাই এসব দুর্ঘটনার জন্য দায়ী। 

Reneta

সমস্যার সমাধানে কিছু সুপারিশের কথা বলেছে সংগঠনটি। এমমধ্যে রয়েছে; যানবাহনের গতি নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ গ্রহণ করা। যানবাহনের ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা। রাস্তার রোড সেফটি অডিট করা। যাত্রী সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষিত চালক গড়ে তোলা। ওভারলোড নিয়ন্ত্রণে মানসম্মত পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা। ধীরগতির যান ও দ্রুত গতির যানের জন্য আলাদা আলাদা লেনের ব্যবস্থা করা। ড্রাইভিং লাইসেন্স ইস্যু আধুনিকায়ন করা। নছিমন-করিমন বন্ধে উদ্যোগ নেওয়া। এবং ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে উদ্যোগ নেওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT