চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ডেঙ্গু যেন দেশব্যাপী না ছড়ায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৬ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে নজর দিলেই দেখা যায়, সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড়। এই ভিড় এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। সোমবারও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে এক শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে ডেঙ্গু পরিস্থিতি বলতে গেলে মহামারী আকার ধারণ করেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮শ’ ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর ফলে বাড়তি ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো।

এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ অযথা আতঙ্কিত হয়ে ডেঙ্গু টেস্ট না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন: চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয় প্রয়োজন। অকারণে চাপ বাড়ালে যারা সত্যিই খুব অসুস্থ তাদের সেবায় বিঘ্ন ঘটবে। এজন্য অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এই বক্তব্য যেমন যৌক্তিক, ঠিক একইভাবে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর হার কমিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা প্রয়োজন। এ কাজে তারা সম্মিলিতভাবে সফল হবেন বলেই আমাদের আশাবাদ।

দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর ইতোমধ্যে পাওয়া গেছে। কিন্তু এই পরিস্থিতি ঢাকার মতো ভয়াবহ নয়। তবে ডেঙ্গুর এই মৌসুমে ঢাকা থেকে বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত কয়েকজনের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ঈদযাত্রায় এখানেই মূলত শঙ্কা। এই শঙ্কার পরিপ্রেক্ষিতে ঈদে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেছেন মহাপরিচালক।

তিনি বলেন: জেলা হাসপাতালে ১০ লাখ এবং উপজেলা পর্যায়ে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া আছে ঈদে সারাদেশে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমতির অপেক্ষায় না থেকে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে তড়িৎ চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত। এখন এর যথাযথ বাস্তবায়ন হয় কি না তাও লক্ষ্য রাখতে হবে।

Reneta

তবে সরকার যে এ বিষয়ে সচেতন রয়েছে তা লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কথায়। তিনি ঈদে ঘরমুখী যাত্রীদের বাসে এবং টার্মিনালে মশানাশক ওষুধ দেয়ার নির্দেশ দিয়েছেন। ঈদে ঘরমুখী যাত্রার সময় বাস টার্মিনালগুলোতে এবং বাস থেকে কোনোভাবেই যাত্রীরা যেন এডিস মশার কামড়ের শিকার না হন সেজন্য দুই সিটি কর্পোরেশনসহ সড়ক পরিবহন মালিক সমিতিকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এই নির্দেশনা যথাযথভাবে পালন হলে ঢাকা থেকে দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা অনেকাংশেই কমে যাবে।

এর পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। নাহলে এডিস মশার বিস্তার আরও বাড়তে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যও অমূলক নয়। এই দুর্যোগে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে না আসলে আরও ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই ডেঙ্গু নির্মূল হবে বলে আমরা আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাডেঙ্গুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

টানা বৃষ্টিতে যশোরে সবজি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

জুলাই ২৬, ২০২৬

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT