চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় আবারও ভোগান্তি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

১২ আগস্ট পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদযাত্রায় আবারও ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস-প্রাইভেট কারসহ নানা বাহন যেমন আটকে আটকে চলছে, তেমনি বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করা ট্রেনগুলোতে দেখা দিয়ে মারাত্মক বিপর্যয়।  তবে দেশের অন্যঅঞ্চলগুলোর মহাসড়কে মোটামুটি গতিতে চলছে যানবাহন।

গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পরপরই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যেসব বাহন ওইপথে আছে, তারা দূরত্বভেদে কমপক্ষে ৬/৭ ঘন্টা অতিরিক্ত সময়ে গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন জনগণ। শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, ওই মহাসড়কে ৬০ থেকে ৭০ কিলোমিটার যানজট দেখা দেয়। শিশু-নারীসহ সাধারণ জনগণ সীমাহীন ভোগান্তির মুখোমুখি হয়েছে।

আর রেলপথে এবারের পরিস্থিতি কিছুটা অন্যরকম। বঙ্গবন্ধু সেতুর পূর্বে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপরে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় বগি উদ্ধার ও লাইন চলাচলের জন্য সাময়িকভাবে ঠিক করা হলেও অতিরিক্ত যাত্রীচাপের কারণে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল চলাচল। সেতুর দুইপার্শ্বে ১০ থেকে ১২টি ট্রেন কমপক্ষে ৪ থেকে ৬ ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষায়। স্বাভাবিকভাবে এর প্রভাব ফিরতি ট্রেনগুলোতেও দেখা দিচ্ছে। সব মিলিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটে রেলপথের ঈদযাত্রায়।

যানজটের কারণ হিসেবে ওইমহাসড়কের কিছু স্থানে নির্মাণ কাজকে দায়ী করার পাশাপাশি বঙ্গবন্ধু যমুনা সেতুতে ধীরগতিতে টোল সংগ্রহকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার দুপুরের দিকে কয়েক ঘন্টা টোল গ্রহণ করাও বন্ধ ছিল। জ্যামে আটকে থাকা ভুক্তভোগী জনগণ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সামাজিক মাধ্যমগুলোতে ক্রমাগত ক্ষোভ ও আকুতি জানাচ্ছে। বিষয়গুলো দেখে আমাদের মনে হয়েছে, বঙ্গবন্ধু সেতুতে ঈদযাত্রার সময়ে বিকল্প কোনো ব্যবস্থা টোল আদায় করা যায় কিনা, কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।

বন্যা ও বর্ষার স্বাভাবিক বৃষ্টির কারণে সড়ক-মহাসড়ক কিছু নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ঈদকে সামনে রেখে সড়ক কর্তৃপক্ষ ও বিভিন্ন দায়িত্বশীলরা সাময়িক সংস্কার করেছে। এছাড়া চলমান উন্নয়ন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলায় সবমিলিয়ে ওই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি ঈদের আগেই দায়িত্বশীলদের যে প্রতিশ্রুতি, তা যাত্রাপথে প্রতিফলিত হয় না। দেখা দেয় সেই পুরাতন সমস্যা, আর ঈদ পেরিয়ে গেলে আবারও গুরুত্ব হারায় বিষয়গুলি। এভাবেই দেখতে দেখতে আরেক ঈদ চলে আসে। এই দেখা-না দেখার চক্র থেকে বের হওয়া জরুরি বলে আমরা মনে করি। আর ট্রেনের এবছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ও কারণগুলো নির্নয় করে ব্যবস্থা নেয়াও দরকার। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT