চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে টার্গেট করে শাকিবের ‘প্রিয়তমা’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শাকিব খানের নিজের প্রযোজনা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। হিরো দ্য সুপারস্টার, পাসওয়ার্ড ও বীরের  মতো তিনটি সুপারহিট ছবি প্রযোজনা করেছেন তিনি।

‘পাসওয়ার্ড’ ও ‘বীর’র আগে শাকিব তার এসকে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তরুণ নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ছবিটির ঘোষণার প্রায় চার বছর কেটে গেলেও শুরু হয়নি শুটিং। তবে ছবিটি নিয়ে আগ্রহ কমেনি দর্শকদের।

শাকিব খানের ফ্যানপেজ, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সময় ‘প্রিয়তমা’র কথা জানতে দেখা যায় দর্শকদের। এদিকে, শনিবার দুপুরে শাকিব খানের ভেরিফায়েড ফ্যান পেজে তার এক ভক্ত ‘প্রিয়তমা’ কবে শুরু হবে জানতে চেয়ে পরিচালক হিমেল আশরাফকে মেনশন করেন। হিমেল তার ভেরিফায়েড আইডি দিয়ে উত্তর দেন, “সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘প্রিয়তমা’।’’

সেই হিসেবে, আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে শাকিব খান প্রযোজিত চতুর্থ ছবি ‘প্রিয়তমা’র। জানা যায়, পুরোপুরি রোমান্টিক গল্পের সিনেমা হবে ‘প্রিয়তমা’। শুটিং হতে পারে কাপ্তাই, মহেশখালী, পুরান ঢাকায়। গানের শুটিং হতে পারে ইউরোপে।

এর আগে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে জমা পড়ে ‘প্রিয়তমা’। তবে ছবিটি অনুদান পায়নি। তখন শাকিব খান জানিয়েছিলেন, অনুদান না পেলেও তিনি সিনেমাটি অবশ্যই করবেন। অবশেষে তাই হতে যাচ্ছে। আগামী ঈদকে টার্গেট করেই শুরু হতে যাচ্ছে ‘প্রিয়তমা’র কাজ।

‘প্রিয়তমা’ হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলাতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

Reneta

যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা’র জন্য আমি প্রস্তুত আছি। শাকিব ভাইয়া জানিয়েছেন ঈদে ‘প্রিয়তমা’র মুক্তি দিতে চান। তিনি গ্রিন সিগন্যাল দিলেই শুটিংয়ে নামবো। বিস্তারিত তার প্রোডাকশন এসকে ফিল্মস থেকে জানানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানঈদপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT