চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে ঘিরে ঢাকায় মুক্তি পেল হলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদুল আযহা। ঈদের সময় দ্রুত ঘনিয়ে আসলেও দেশের প্রেক্ষাগৃহগুলোতে কোন কোন সিনেমা মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। কিন্তু এরইমধ্যে ঈদকে সামনে রেখে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের একেবারে ‘টাটকা’ দুই ছবি!

ঈদুল আজহাকে সামনে রেখে হলিউডের দু’টি ছবি একসঙ্গে মুক্তি দিল স্টার সিনেপ্লেক্স। একটি অ্যাকশন থ্রিলারভিত্তিক ছবি ‘মাইল ২২’ আর অন্যটি অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘আলফা’। দু’টি ছবিই আন্তর্জাতিকভাবে মুক্তি পেল ১৭ আগস্ট। একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ছবি দুটি।

‘মাইল ২২’
আমেরিকান-চাইনিজ অ্যাকশন থ্রিলারভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন পিটার বার্গ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, জন মালকোভিচ, লরেন কোহান, রন্ডা রাউসিসহ আরো অনেকে। সন্ত্রাসীদের শিকার ২২ মাইলের উচ্চমূল্যবান সম্পদ উদ্ধারে সিআইএ’র একটি এলিট টাস্ক ফোর্সের অভিযান নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। এতে দেখা যাবে, সিআইএ’র ইউনিটে সক্রিয় জেমস সিলভা।

প্রতিকূল ২২ মাইল এলাকায় মূল্যবান গোয়েন্দা সম্পদ হুমকির মুখে পড়লে তা উদ্ধারে এগিয়ে যায় সে। অভিযানে গিয়ে বিপদে পড়েন তিনি নিজেও। উচ্চ পর্যায়ের একটি কমান্ডো দল গোপন কৌশলে তাকে সহায়তা করে। নানা ঘাত-প্রতিঘাত আর বিপদসংকুল অবস্থার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যায় অনেক দূর। তবে শেষ পরিণতি কি হয় তা না হয় ছবি মুক্তির পরই পর্দায় দেখা যাক।

‘আলফা’
সনি পিকচার্সের পরিবেশনায় অ্যাডভেঞ্চার নির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন আলবার্ট হিউজেস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোডি স্মিট-ম্যাকফি, লিওনর ভ্যারেলা, জেন্স হালটেন প্রমুখ। বরফযুগে এক তরুণ শিকারীর সঙ্গে একটি আহত নেকড়ের বন্ধুত্ব নিয়ে নির্মিত হয়েছে এ ছবি। ২০ হাজার বছর আগে ইউরোপে যখন প্রস্তরযুগ চলছিলো, সে সময় শিকারে বের হওয়া এক তরুণ তার বাড়ি ফিরে যাওয়ার পথে নানামুখী সংকটের মধ্যে পড়ে।

অনেক ভয়ঙ্কর জীব-জন্তুর সঙ্গে সংগ্রাম করে সামনে যেতে হয় তাকে। এ সময় একটি আহত নেকড়ের মুখোমুখি হয় সে। নেকড়েটিকে বশে আনার পর তার প্রতি একটা মায়া তৈরি হতে থাকে। নানা সেবা-যতœ করে নেকড়েটিকে সুস্থ করে তোলে সে। ক্রমান্বয়ে তাদের দু’জনের মধ্যে একটা বোঝা-পড়া সৃষ্টি হতে থাকে। একে অপরের বন্ধু হয়ে যায় তারা। ধারণা করা হয়, মানুষ আর কোনো নেকড়ের মধ্যে এটাই প্রথম বন্ধুত্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশনআলফালিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT