চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই: র‍্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০১, মে ২০২২
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপরেও র‍্যাবের যথেষ্ট পরিমাণ সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকবেন বলেও জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতেও প্রস্তুত রয়েছে র‍্যাব।’

র‍্যাবের ডিজি রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জাতীয় ঈদগাহে পোশাক পরা সদস্য ছাড়াও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য টহলে থাকবেন। এর পাশাপাশি র‍্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। জাতীয় ঈদগাহে ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট দিয়ে নিরাপত্তা সুইপিং করা হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে ভার্চ্যুয়াল জগতে কোনো ধরনের গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‍্যাব’র সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

তিনি আরও বলেন, যেকোনো নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে র‍্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

Reneta

চাঁদাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘সড়ক ও নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন করাসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ড রোধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে র‍্যাব। অতিরিক্ত যাত্রীবোঝাই বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট আছে কি না, তা যাচাই করা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যাব মহাপরিচালক জানায়, র‍্যাবের ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। র‍্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (হটলাইন নম্বর-০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলার‌্যাব মহাপরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT