চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈগলের চোখ দিল সিনেপ্লেক্সে ডুব!

হাসান আহমেদহাসান আহমেদ
৬:৫৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

স্টার সিনেপ্লেক্সে ঈগলের চোখ দিয়েছিল ডুব! গতকাল সন্ধ্যায়। তবে সেটা জানা গেল শনিবার সন্ধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান, অভিনেতা-রাজনীতিক যিনি বর্তমানে বেশি আলোচিত সিনেমা নির্মাণ দিয়ে সেই অরিন্দম শীল তার এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে ‘ডুব’ চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা।

‘ঈগলের চোখ’ নির্মাতা লিখেছেন, ‘গত সন্ধ্যায় দর্শক ভর্তি সিনেপ্লেক্স এ ডুব দেখলাম। যা আমার হৃদয়কে স্পর্শ করেছে। চলচ্চিত্র খোলা মনে ও হৃদয়ে দেখতে হয়। খ্যাতিমান অভিনেতা, রাজনীতিকও বটে। দেখতে গিয়ে এটি কোন ব্যক্তিকেন্দ্রিক নির্মাণ মনে হয়নি বরং একটা জীবন খুঁজে পেয়েছি। প্রতিটি মুহূর্ত সিনেমাটিতে আমি ইরানিয়ান চলচ্চিত্রের আবহ পেয়েছি। যেখানে ছিল দারুণ নেপথ্য সঙ্গীত, অসাধারণ চিত্রগ্রহণ, দুর্দান্ত সব ফ্রেম এবং অনবদ্য প্রোডাকশন্স ডিজাইন।

চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে আরো উঁচুতে নিয়ে যাবে। ইরফানের সংলাপের চাইতে তার অভিব্যক্তি চলচ্চিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে। তিশা ও পার্ণো দারুণ।’

ফারুকী এবং তিশাকে দারুণ বন্ধু উল্লেখ করে পোস্ট শেষ করেছেন অরিন্দম শীল। 

অরিন্দম শীল এবং তার পোস্ট প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটা আমার জন্য বড় সারপ্রাইজ। তিনি শনিবার দুপুরে আমাদের সঙ্গে দেখা করেছেন। লাঞ্চ করেছেন। মূলত সে তিশার সুত্রে এসেছে। কারণ কলকাতায় কাজ করতে গিয়ে তার সঙ্গে তিশার হৃদ্যতা হয়।

‘ঈগলের চোখ’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। আজ বিকালেই ঢাকা ছেড়েছেন অরিন্দম শীল। তার কোন নতুন প্রজেক্টে তিশা কাজ করছে কিনা প্রশ্নে ফারুকী বলেন, ‘এটা তিশা বলতে পারবে। আমি বলতে পারছিনা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিশাফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

মে ৬, ২০২৬

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

দুর্ঘটনার কবলে প্রভাসের শুটিং টিম, নিহত ১

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT