ই-পাসপোর্টের মাধ্যমে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের মাধ্যমে দেশের অগ্রগতি বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পুষ্পস্তবক ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ই-পাসপোর্ট মুজিববর্ষে বাংলাদেশের মানুষের জন্য উপহার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সে জন্যই ই-পাসপোর্ট।
প্রধানমন্ত্রী বলেন: ‘এই ই-পাসপোর্টের মাধ্যমে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। আগে গলাকাটা পাসপোর্ট ছিলো সেটা আর থাকবে না। মানুষ আর ধোঁকায় পড়বে না। প্রথমে হাতে লেখা, এরপর এমআরপি, আর এখন ই-পাসপোর্ট।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






