চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-কমার্সে ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম নিয়ে সেমিনার

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৪:৩৯ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ই-কমার্স

বাংলাদেশের ই-কমার্স খাতে ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেমের ভূমিকা নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে আমন্ত্রিত বক্তারা দেশের ই-কমার্স খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ই-কমার্স খাতের উদ্যোক্তাদের সহায়তা করতে ই-ক্যাব, এসএসএল এবং ভিসা একত্রে কাজ করছে বলেও এসময় জানান তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাজার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ, অংশীদারদের মধ্যে নীতিনির্ধারনী বৈঠক আয়োজন, জনসাধারণের মধ্যে ই-কমার্স খাতের প্রতি আগ্রহ তৈরি এবং দেশব্যাপী ই-কমার্স ব্যবসাকে ছড়িয়ে দেয়া।

বক্তারা জানান, সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশ উদ্যোগকে সহায়তা করতে দেশের ডিজিটাল ব্যবসা খাতের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেয়া হচ্ছে।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার। উদ্বোধনী বক্তব্যের পর অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব’র অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হক, ফ্লাইট এক্সপার্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সালমান রশিদ, বাংলালিংক ডিজিটাল সার্ভিসের পরিচালক আব্দুল মুকিত আহমেদ এবং এসএসএল ওয়্যারলেসের সিটিও শাহজাদা রেদওয়ান।

একই সেমিনারে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে সুবিধাজনক ও সহজলভ্য করতে সরকার, পেমেন্ট নেটওয়ার্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। পেমেন্ট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান ভিসার পক্ষ থেকে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সম্ভাবনাকে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করা এ সভায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই কমার্সই-ক্যাবএসএসএল
শেয়ারTweetPin1

সর্বশেষ

টরন্টোতে প্রাচ্য-প্রতীচ্যের পোস্টার উন্মোচন ও চৈত্র সংক্রান্তি উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT