নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার তিনি মারা যান।
ডাচ ক্লাব আয়াক্সের হয়ে খেলোয়াড় হিসেবে টানা তিনবার ইউরোপিয়ান কাপ
জেতেন ক্রুইফ। ১৯৭৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালেও তুলেছিলেন।
কোচ
হিসেবে স্পেনের বার্সেলোনাকে ১৯৯২ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জেতান
ক্রুইফ। তার অধীনে স্পেনের এই শীর্ষস্থানীয় ক্লাবটি টানা চারবার লা লিগার
শিরোপা জেতে।
সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় প্রথম দিকেই থাকবেন ক্রুইফ। তাকে বলা হয়, টোটাল ফুটবলের অন্যতম কারিগর।
ভিডিওতে দেখুন তার অসাধারণ সব গোল-






