ইয়েমেনে সরকারি ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এবং মার্কিন ড্রোন হামলায় ৩৩ জন নিহত হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় শহর সারওয়াতে বিদ্রোহীদের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালায় সরকারি বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন নিহত হয়।
অন্যদিকে ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে’তে মার্কিন ড্রোন হামলায় ৭ আল কায়দা জঙ্গি নিহত হয়েছে।
আফগানিস্তানের কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পৃথক আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত ও প্রায় ১শ’ জন আহত হয়েছে। হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকেই দায়ী করা হচ্ছে।
এছাড়াও সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় অংশে চারটি ও কুর্দি নিয়ন্ত্রিত শহরে আইএসের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮-এ দাঁড়িয়েছে।







