ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শহর এডেনে তিন দফা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক।
ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অভিযানের এক বছর পূর্তির ঠিক আগের সন্ধ্যায় হামলা তিনটি চালানো হলো। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
সেনাবাহিনীর চেকপোস্টের কাছে পরপর দু’টি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর কাছের একটি এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে তৃতীয় হামলাটি চালানো হয়।
ইয়েমেনের সরকারি বাহিনী এবং শিয়াপন্থি হাউদিদের পরাজিত করতেই সানাসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে আইএস।






