চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসিরকে হটিয়ে আবার শীর্ষে অশ্বিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট বোলিংয়ের শীর্ষস্থানটা এক সপ্তাহের বেশি ধরে রাখতে পারলেন না পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ। তাকে হটিয়ে আবার শীর্ষস্থান দখল করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে দুরন্ত পারফর্মেন্সের ফল পেলেন অশ্বিন। ব্যাট হাতে ক্যারিয়ারের তিন নম্বর শতরান করার পর বল হাতে ৮৩ রানে তুলে নেন ৭ উইকেট। আর ভারত ম্যাচ জেতে এক ইনিংস ও ৯২ রানে।

শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও তিন ধাপ উন্নতি হয়েছে অশ্বিনের। ব্যাটিংয়ে তার অবস্থান এখন ৪৫ নম্বরে। শেষ ম্যাচে তিনি করেন ১১৩ রান।

বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি অলরাউন্ডারের শীর্ষস্থানটাও আরো পোক্ত করেছেন অশ্বিন। দ্বিতীয়স্থানে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল-হাসানের সাথে পার্থক্যটাও বাড়িয়েছেন তিনি। তার পয়েন্ট এখন ক্যারিয়ার সেরা ৪২৭। সাকিবের সাথে পয়েন্টের পার্থক্য এখন ৪৩।

গত সপ্তাহে লডর্স টেস্টে ১০ উইকেট নিয়ে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন ইয়াসির। কিন্তু দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে নিতে পেরেছেন মাত্র এক উইকেট। এই সুযোগে ৭ উইকেট নিয়ে শীর্ষে উঠে যান অশ্বিন।

ইয়াসির প্রথম থেকে চলে গেছেন পাঁচ নম্বরে। দ্বিতীয়স্থানে রয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পরে স্থানে যথাক্রমে আরেক ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড ও সাউথ আফ্রিকান ডেল স্টেইন।

ট্যাগ: অশ্বিনআইসিসিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াসিরকে হটিয়ে আবার শীর্ষে অশ্বিন

পরবর্তী

দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

পরবর্তী

দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT