চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশ-তিশার প্রেমের পরিণতি দর্শকের হাতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

দু’টি আলাদা শহরে বাস করা ডাক্তার ফাহাদ ও বুশরাকে ঘিরে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কিন্তু, যদি এমন হতো?’। দূরত্বের কারণে তাদের সম্পর্কের জটিলতাকে ঘিরেই মূলত চলচ্চিত্রটির গল্প। কিন্তু এর পরিণতি কী? এখানেই হলো এই ছবিটির বিশেষত্ব! কারণ এর পরিণতি দর্শক তার ইচ্ছানুযায়ি দেখবে!

হ্যাঁ। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্ম ‘কিন্তু, যদি এমন হতো?’। যে ছবিটি দর্শক তার ইচ্ছানুযায়ী কয়েক ধরণের পরিণতি দিতে পারবেন। স্বল্পদৈর্ঘ্যটির দৈর্ঘ্যও নির্ভর করবে দর্শকের নেওয়া সিদ্ধান্তের উপরে। নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন ইমরান ইমন ও প্রযোজনা করেছে ‘হাউস দ্যাট?’ প্রোডাকশন এবং দর্শকদের জন্য শর্টফিল্মটি নিয়ে এসেছে টেকনো মোবাইল।

সিনেমাগত প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ‘ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং’। এক্ষেত্রে, দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনো এক মুহূর্তে কাহিনী নিজের মতো নির্বাচনের। যেখানে দর্শক তার পছন্দ অনুযায়ী গল্প শেষ করতে পারবেন। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকস্লোভিয়ার চলচ্চিত্র ‘কিনোঅটোম্যাট’ বিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিরর-এর ‘ব্যান্ডারস্ন্যাচ’ এ।

ট্র্যানশন বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক বলেন, গল্প বলার এই ইন্টারঅ্যাাকটিভ উপায়ই হতে পারে সিনেমা তৈরির নতুন ধারা এবং টেকনো সবসময়ই চায় চমকপ্রদ কিছু করতে। যাতে দর্শকদের জন্য ব্র্যান্ডের অভিজ্ঞতাটা ভালো হয়।

এ নিয়ে নির্মাতা ইমরান ইমন বলেন, প্রতিটা ফিল্মই আসলে নতুন এক্সপেরিয়েন্স। আর এই শর্টফিল্মটা একটু ডিফারেন্ট, টেকনিক্যালি বা যেকোন দিকেই। অভিজ্ঞতাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্যই নতুন, তাই আমার টিমের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কাজটা সবদিক দিয়ে ভালো হয়। বাকিটা দর্শকদের উপর, গল্প বলার নতুন এই ধরণ আশা করি সবার ভালো লাগবে।

এ স্বল্পদৈর্ঘ্যে নিজের চরিত্র প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও শ্যুটিং এর ব্যস্ততার কারণে সাধারণত শর্টফিল্মে খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এ শর্টফিল্মের নতুনত্বের কারণে আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। এখন বাকিটা দর্শকদের ওপরে। চলচ্চিত্রে গল্প বলার ধরণে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা। এ শর্টফিল্মের অংশ হতে পেরে আমি আনন্দিত।

‘স্বপ্নজাল’খ্যাত তারকা অভিনেতা ইয়াশ রোহান বলেন, আমি সবসময়েই অভিনয়ের বৈচিত্র্যে বিশ্বাসী। ‘স্বপ্নজাল’-এর পরে এ শর্টফিল্মে দর্শকরা আমাকে নতুনভাবে খুঁজে পাবে। আমার বিশ্বাস, তারা আমার চরিত্রটি পছন্দ করবে।

স্বল্পদৈর্ঘ্য ছবিটির লিঙ্ক: দেখতে ক্লিক করুন

ট্যাগ: ইয়াশ রোহানতিশানেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও প্রশ্নবিদ্ধ সঞ্জিতের বোলিং অ্যাকশন

পরবর্তী

কবিতা ক্যাফেতে গান গাইবেন পাপি মনা

পরবর্তী

কবিতা ক্যাফেতে গান গাইবেন পাপি মনা

বিজিবি

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT