কক্সবাজারে ইয়াবা নিয়ে বিরোধের জেরে আবু ইয়াছের নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে টেকনাফ উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত আবু ইয়াছের ওই ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লেদা ক্যাম্পের ডি ব্লকের ছৈয়দ আলমের সাথে নিহত আবু ইয়াছেরের ইয়াবা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ছৈয়দ আলম বিকাল ৪টার দিকে আবু ইয়াছেরকে গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় আবু ইয়াছেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







